রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে দোকান-শপিং মল

০২ এপ্রিল ২০২৬, ১২:২০ PM , আপডেট: ০২ এপ্রিল ২০২৬, ১২:২৮ PM
দোকান ও শপিং মল রাত ৮টা মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মালিক সমিতি

দোকান ও শপিং মল রাত ৮টা মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মালিক সমিতি © এআই সৃষ্ট ছবি

ঢাকাসহ দেশের সব দোকান ও শপিং মল রাত ৮টা মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি এমন সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভা অনুষ্ঠিথ হয়েছে। এতে ঢাকাসহ বাংলাদেশের সব দোকান, বাণিজ্য বিতান এবং শপিংমল রাত ৮টা মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: ছুটি ও হোম অফিস নিয়ে ছড়ানো পত্রটি ভুয়া, বিজ্ঞপ্তি দিয়ে জানাল জনপ্রশাসন মন্ত্রণালয়

আন্তর্জাতিক জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারকে সহযোগিতার লক্ষ্যে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে আরও বলা হয়েছে, হোটেল, ফার্মেসি এবং জরুরি প্রয়োজনীয় সেবার দোকান, কাঁচাবাজার এ সিদ্ধানের আওতা বহির্ভূত থাকবে।

স্বাস্থ্য অধিদপ্তরের ২ পদে রদবদল
  • ২০ আগস্ট ২০২৬
বিএনপির হাল ধরলেন রিজভী, দীর্ঘ পথের বিশ্বস্ত নেতার নতুন পরী…
  • ২০ আগস্ট ২০২৬
শহীদ আজাদ-রুমী গ্রন্থাগারে বই উপহার দিল জাকসু
  • ২০ আগস্ট ২০২৬
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান ম্রাসাথোয়াই …
  • ২০ আগস্ট ২০২৬
তামিম ইকবালকে চ্যালেঞ্জ করলেন আসিফ
  • ২০ আগস্ট ২০২৬
চীনের বিশ্বমঞ্চে বাংলাদেশের তরুণ প্রকৌশলীদের পতাকা ওড়ানোর স…
  • ২০ আগস্ট ২০২৬