আগামী সপ্তাহে তিন দিনের ছুটি পাচ্ছে শিক্ষার্থীরা

৩১ মার্চ ২০২৬, ০২:৫২ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ছবি

খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষে আগামী রবিবার (৫ এপ্রিল) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এর আগে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায়, সব মিলিয়ে টানা তিন দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। ফলে আগামী সপ্তাহের শুরুতেই শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য মিলছে স্বস্তির বিরতি।

সংশ্লিষ্টরা বলছেন, এই ছুটিকে ঘিরে অনেকেই পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটানোর পরিকল্পনা করছেন। তবে ছুটি শেষে যথারীতি পরবর্তী কর্মদিবসে আবার ক্লাস ও একাডেমিক কার্যক্রম শুরু হবে।

তথ্যমতে, খ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ‘ইস্টার সানডে’ বা যিশু খ্রিষ্টের পুনরুত্থান দিবস। খ্রিষ্ট ধর্মাবলম্বীদের কাছে দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সংবেদনশীল এবং আনন্দের।

খ্রিষ্টান ধর্ম মতে, এই দিনে ঈশ্বরপুত্র যিশু মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হয়ে তাদের পাপ থেকে মুক্ত করেছিলেন। পুণ্য শুক্রবার বা গুড ফ্রাইডেতে বিপৎগামী ইহুদি শাসকগোষ্ঠী তাদের কুসংস্কারাচ্ছন্ন শাসনব্যবস্থা অক্ষুণ্ন রাখার স্বার্থে যিশুকে অন্যায়ভাবে ক্রুশবিদ্ধ করে হত্যা করেছিল। মৃত্যুর তৃতীয় দিবস রোববার তিনি মৃত্যু থেকে জেগে ওঠেন। তাই যিশুর পুনরুত্থানের এই রোববারকে ইস্টার সানডে বলা হয়।

এদিকে দিবসটি উপলক্ষে মঙ্গলবার ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের এক অফিস আদেশে বলা হয়েছে, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সম্মানিত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত ফাজিল (স্নাতক) ও কামিল (স্নাতকোত্তর) মাদরাসাগুলোর সংশ্লিষ্ট সকলের সদয় অবগতি ও প্রয়োজনীয় কার্যার্থে জানানো যাচ্ছে যে, ‘স্টার সানডে’ উপলক্ষে আগামী ৫ এপ্রিল ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অফিসগুলো বন্ধ থাকবে।

বিশ্ববিদ্যালয়ের কাজের স্বার্থে রেজিস্ট্রার দপ্তরের প্রশাসন শাখা, ক্রয় শাখা, পরিবহন শাখা, অর্থ ও হিসাব দপ্তর, অডিট সেল খোলা থাকবে এবং বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার কাজে নিয়োজিত আনসার ও প্রহরীরা নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করবেন।

ক্যাম্পাসের অবৈধ ও ভাসমান দোকান সরাতে আল্টিমেটাম দিল ঢাবি প…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সেমিনারে এআইয়ের ‘হ্যালুসিনেশন’ ও…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
আর্জেন্টিনার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন স্কালোনি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
তেজগাঁও কলেজের মসজিদ থেকে আটকদের বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রম…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
জিএসটি গুচ্ছে আরেকটি ইউনিট বাড়ল, কারা অংশ নেবেন সেখানে?
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
এনটিআরসিএর প্রতিস্থাপন করা ১৯৫ পদ নিয়ে যে পরিকল্পনা মাউশির
  • ২০ সেপ্টেম্বর ২০২৬