ছুটি ও হোম অফিস নিয়ে ছড়ানো পত্রটি ভুয়া, বিজ্ঞপ্তি দিয়ে জানাল জনপ্রশাসন মন্ত্রণালয়

০২ এপ্রিল ২০২৬, ১১:২৩ AM
জনপ্রশাসন মন্ত্রণালয়ের নামে ফেসবুকে ছড়ানো ভুয়া বিজ্ঞপ্তি

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নামে ফেসবুকে ছড়ানো ভুয়া বিজ্ঞপ্তি © টিডিসি সম্পাদিত

জ্বালানি সাশ্রয়ের নামে সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন ও হোম অফিস সংক্রান্ত একটি পত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে সপ্তাহে তিন দিন অফিস পরিচালনা এবং বাকি দিনগুলোতে অনলাইনে হোম অফিস কার্যক্রম চালুর কথা বলা হয়েছে। তবে ছড়িয়ে পড়া পত্রটি ভুয়া বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বুধবার (১ এপ্রিল) অনেকে পত্রটি শেয়ার করেন। তবে এটি ভুয়া জানিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়কল্পে সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন ও সপ্তাহে ৩ (দিন) দিন অফিস পরিচালনা প্রসঙ্গে ১ এপ্রিল তারিখে ০৫.০০.০০০০.১১০.২২.০৪৫.২৬.১২০ নম্বর স্মারকে একটি স্মারক পত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় হতে এ ধরনের কোনো পত্র জারি করা হয়নি জানিয়ে বিজ্ঞপ্তিতে এ বিষয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানানো হয়েছে।

ছড়িয়ে পড়া ভুয়া পত্রে উপসচিব মো. আসাদুজ্জামান নামের একজনের স্বাক্ষর করা। তবে এ নামে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখায় কর্মকর্তা নেই বলে নিশ্চিত হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস। এছাড়া শাপলা প্রতীকের সিলে মন্ত্রণালয়ের পত্র প্রকাশিত হয় না বলেও জানা গেছে।

আরও পড়ুন: তিনদিন নয়, একদিন অনলাইন ক্লাসের প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগের

বিজ্ঞপ্তিটির লেখার ফন্টও মন্ত্রণালয়ের অন্যান্য বিজ্ঞপ্তির সঙ্গে মিল নেই। সাধারণত সরকারি প্রজ্ঞাপন বা বিজ্ঞপ্তি সুতনি এমজে ফন্টে লেখা হয়, কিন্তু ছড়িয়ে পড়া পত্রে ভিন্ন একটি ফন্ট ব্যবহার করতে দেখা যায়। এছাড়া এটির লেখা আরও কিছু অসংগতি লক্ষ্য করা গেছে।

ভুয়া পত্রে দাবি করা হয়, বিশ্বব্যাপী জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং বর্তমান বিদ্যুৎ উৎপাদন পরিস্থিতি বিবেচনায় সপ্তাহে বর্তমান পাঁচ কর্মদিবসের পরিবর্তে তিন দিন (রবিবার, সোমবার ও মঙ্গলবার) সশরীরে অফিস পরিচালিত হবে এবং ওই দিনগুলোতে অফিস সময় নির্ধারণ করা হবে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। পাশাপাশি সপ্তাহের বাকি দুই দিন (বুধবার ও বৃহস্পতিবার) দাপ্তরিক কাজ অনলাইন বা ই-নথির মাধ্যমে ঘরে বসে সম্পন্ন করার নির্দেশনার কথাও উল্লেখ করা হয়।

আইনজীবীসহ কাউকেই চেনেন না বাদী, বললেন—‘পুরো বাণিজ্য করে ফেল…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ কর্মকর্তার বাড়িতে ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার, তদন্তে ড…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
গ্রীষ্মকালীন খেলা নিয়ে দুই স্কুলের ছাত্রীদের সংঘর্ষ, বিচার …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
১১ প্রশাসনিক পদ থেকে সাদা দলের ৯ শিক্ষক-কর্মকর্তার পদত্যাগ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ট্রেইনি রিলেশনশিপ অফিসার নিয়োগ দেবে ইস্টার্ন ব্যাংক, আবেদন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয় দ্বিতীয় ক্যাম্পাসের পুকুরে নেমে দুই ন…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9