মায়ের চুল বিক্রি করে সন্তানের খাবার, ৩ জনের বিরুদ্ধে মামলা

২৪ এপ্রিল ২০২০, ০৮:৫৪ PM

© সংগৃহীত

মায়ের চুল বিক্রি করে সন্তানের খাবার কেনার ঘটনায় ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সাভার ব্যাংক কলনীর এক নারী নিজের চুল বিক্রি করে সন্তানের খাবার কিনেছেন- এমন তথ্য সম্বলিত কয়েকটি ছবিসহ ফেসবুক পোষ্ট দেয়া হয়।

করোনাকালে এতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে তিন জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করা হয়েছে। আজ শুক্রবার সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বিষয়টি নিশ্চত করেছেন।

আসামিরা হলেন, ব্যাংক কলোনী ছাপরা মসজিদ এলাকার রাজিব মাহমুদ (৩২), দিলখুশাবাগ এলাকার ওমর ফারুক (৪০) ও সোবহানবাগ এলাকার ওবায়দুর রহমান অভি (৫০)।

ওসি বলেন, ‘সেখানকার বাজার রোড এলাকার রাজিম ভূইয়া মিশু (৩২) নামের এক ব্যক্তি বৃহস্পতিবার রাতে মামলাটি দায়ের করেন। এতে অভিযুক্ত তিন জনকে আসামি করা হয়েছে।’

মামলা সূত্রে জানা গেছে, সেইফ সাভার নামে ফেসবুক আইডি থেকে ব্যাংক কোলনীর এক মহিলা কিছুদিন পূর্বে নিজের চুল বিক্রি করে বাচ্চার খাবার কিনেছেন পোষ্ট দিয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে রাজিব মাহমুদকে প্রাধান আসামী করা হয়েছে।

পোষ্টটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ওমর ফারুককে দ্বিতীয় আসামী করা হয়েছে।  এছাড়া তাদের সহযোগিতার অভিযোগে ওবায়দুর রহমান অভিকে আসামি করা হয়েছে।

বাংলাদেশ ও চীনের মধ্যে কৃষি প্রযুক্তি, শিল্প উন্নয়ন ও দক্ষত…
  • ১৯ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম বাড়ানোয় জামায়াতের আমিরের ক্ষোভ
  • ১৮ এপ্রিল ২০২৬
হামে আক্রান্ত শিশুর মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে প্রধানমন্…
  • ১৮ এপ্রিল ২০২৬
পুলিশের হাত থেকে ছিনিয়ে মুয়াজের মাথায় হাতুড়ি দিয়ে পেটাতে থা…
  • ১৮ এপ্রিল ২০২৬
এনসিপিতে শতাধিক নেতাকর্মীর যোগদান, আছেন মুক্তিযোদ্ধা ও জুলা…
  • ১৮ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ল
  • ১৮ এপ্রিল ২০২৬