মন্ত্রীর গানম্যানের গুলিতে আহত মহিমও মারা গেলেন

২৪ এপ্রিল ২০২০, ০১:৩৮ PM

© সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের গানম্যান এএসআই কিশোর কুমারের গুলিতে আহত মো. মহিম উদ্দিনও মারা গেছেন। নিহত মহিম (৩২) টাঙ্গাইলের মির্জাপুর এলাকার বাসিন্দা।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে তিনি সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও কালিয়াকৈর থানার পরিদর্শক (অপারেশন) মো. মনিরুজ্জামন খান মহিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, কিশোর এবং টাঙ্গাইলেরর মির্জাপুর এলাকার আজগানা গ্রামের মো. শহিদ ও মহিম পরস্পর বন্ধু ছিলেন। গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে গানম্যান কিশোর কালিয়াকৈরে উপজেলার কুতুবদিয়া এলাকায় তার ওই দুই বন্ধুকে ডেকে এনে গুলি করেন।

গুলিতে ঘটনাস্থলেই মো. শহিদের মৃত্যু হয় এবং মাহিম গুরুতর আহত হন। পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় মহিমকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে এতোদিন তার চিকিৎসা চলছিল।

এদিকে, ঘটনার পরদিন শুক্রবার দুপুরে পুলিশ অভিযান চালিয়ে ঢাকার আশুলিয়া এলাকা থেকে ঘাতক কিশোর কুমারকে গ্রেপ্তার করে। পরে কিশোরকে আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে রূপায়ণ গ্রুপ, কর্মস্থল ঢাকা
  • ১৭ এপ্রিল ২০২৬
রাতে হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, প্রথম ফ্লাইটে য…
  • ১৭ এপ্রিল ২০২৬
অং সান সু চি সহ ৪ হাজার রাজবন্দির সাজা কমাল জান্তা সরকার
  • ১৭ এপ্রিল ২০২৬
শেষ মুহুর্তে এসএসসি পরীক্ষার্থীদের জন্য করণীয়
  • ১৭ এপ্রিল ২০২৬
রিজিওনাল সেলস ম্যানেজার নিয়োগ দেবে সিম্ফনি মোবাইল, আবেদন শে…
  • ১৭ এপ্রিল ২০২৬
অস্থায়ী যুদ্ধবিরতি নয় মধ্যপ্রাচ্যে যুদ্ধের অবসান চায় ইরান
  • ১৭ এপ্রিল ২০২৬