সাংবাদিককে নিজ হাতে পিটিয়ে রক্তাক্ত করলেন চেয়ারম্যান

২৪ এপ্রিল ২০২০, ১১:৪০ AM

© সংগৃহীত

নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জে এসএ টিভির জেলা প্রতিনিধি সজল ভূইয়াকে পিটিয়ে গুরুতর আহত করেছে আমিরগঞ্জ ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন খান ও তার সন্ত্রাসী বাহিনী।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধা ৬টার দিকে আমিরগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় সজল ভূইয়াকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত সজল ভূইয়া জনান, বৃহস্পতিবার ঢাকা থেকে আসা এশিয়ান টেলিভিশনের সিনিয়র রিপোর্টার বাতেন বিপ্লব নরসিংদীতে আসেন চাল চুরি, ১০টাকার চাল বিক্রয় ও কার্ডধারী সুবিধাভূগীদের নিয়ে প্রতিবেদন করার জন্য। ঢাকা থেকে আসা রিপোর্টার তার পূর্ব পরিচিত হওয়ায় তাকে বিভিন্ন স্থানে নিয়ে যাওয়ার ব্যাপারে সহযোগিতা করছিলেন। বাতেন সন্ধ্যা ৬টার দিকে আমিরগঞ্জ ইউপি চেয়ারম্যানের সাক্ষাৎকার নিতে যান।

সজল জানান, সাক্ষাৎকার নিতে পৌছলে আমিরগঞ্জ ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন খান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বাশার, সাধারণ সম্পাদক শরীফ ও রুবেল, নোয়াব, শহীদসহ প্রায় ২০জন সন্ত্রাসী তাকে ওই রিপোর্টারে গাড়ি থেকে নামিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকে। পিটিয়ে তাকে রক্তাক্ত জখম করে। পরে ওই রিপোর্টারের সাথে থাকা লোকজন তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করে।

সজল ভূইয়া জানান, তিনি আমিরগঞ্জ ইউনিয়নের করিমগঞ্জে একটি এলপিজি ফিলিং স্টেশন নির্মাণ করছিলেন। এ নিয়ে চেয়ারম্যান ও তার লোকজনের সঙ্গে বিরোধ চলে আসছে। এর আগেও একবার সন্ত্রাসী বাহিনী সজল ভূইয়ার নির্মাণাধীন প্রতিষ্ঠানে হামলা চালানোর পর এসএ টিভির ক্যামেরাম্যান আহত হয়।

এ ব্যাপারে রায়পুরা থানায় মামলা দায়ের করা হয়। এর কিছুদিন পর সজল ভূইয়াকে হুমকি দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে সজল ভূইয়া বাদী হয়ে নরসিংদী আদালতে চেয়ারম্যান নাসির উদ্দিন খানকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন।

বাংলাদেশ ও চীনের মধ্যে কৃষি প্রযুক্তি, শিল্প উন্নয়ন ও দক্ষত…
  • ১৯ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম বাড়ানোয় জামায়াতের আমিরের ক্ষোভ
  • ১৮ এপ্রিল ২০২৬
হামে আক্রান্ত শিশুর মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে প্রধানমন্…
  • ১৮ এপ্রিল ২০২৬
পুলিশের হাত থেকে ছিনিয়ে মুয়াজের মাথায় হাতুড়ি দিয়ে পেটাতে থা…
  • ১৮ এপ্রিল ২০২৬
এনসিপিতে শতাধিক নেতাকর্মীর যোগদান, আছেন মুক্তিযোদ্ধা ও জুলা…
  • ১৮ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ল
  • ১৮ এপ্রিল ২০২৬