যৌতুকের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে হত্যার চেষ্টা

২৩ এপ্রিল ২০২০, ০৯:৫৭ AM

© প্রতীকী ছবি

টাঙ্গাইলে যৌতুকের দাবিতে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টার ঘটনায় মামলা করা হয়েছে। এদিকে, অর্থাভাবে ওই গৃহবধুর চিকিৎসা না করাতে পারায় দায়িত্ব নিলেন ভারপ্রাপ্ত কর্মকর্তা।

বুধবার( ২২ এপ্রিল) রাতে ওই গৃহবধূর স্বামীকে আসামি করে গোপালপুর থানায় মামলা করেন গৃহবধূর বড় ভাই।

পুলিশ জানায়, যৌতুকের দাবিতে প্রায়ই ঝগড়া হতো গোপালপুরের পাথালিয়া গ্রামের আইয়ুনবী ও তার স্ত্রী শান্তার মধ্যে। মঙ্গলবার বাকবিতণ্ডার এক পর্যায়ে শান্তার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় স্বামী আইয়ুনবী।

এরপর প্রতিবেশীরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থার অবনতি হলে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়। এসময় তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় রেফার্ড করে চিকিৎসক।

ট্যাগ: পুলিশ
ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে বাজেট বাড়াতে যাচ্ছে যুক্তর…
  • ২২ এপ্রিল ২০২৬
কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ৩ ইউ…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা না নেওয়ায় পুলিশের বির…
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬
চারদিন ধরে নিখোঁজ আমেরিকার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া নোবিপ্রবির …
  • ২১ এপ্রিল ২০২৬