ছাত্রলীগ নেতার গুলিতে আওয়ামী লীগ নেতা আহত

২১ এপ্রিল ২০২০, ০৮:৩৪ PM

© ফাইল ফটো

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে আওয়ামী লীগের এক নেতা নেতা গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে নোয়াখালীর কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ছিন্নদ্রি গ্রামের চৌরাস্তা এলাকায় এ সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ বাহার উদ্দিন (৪৫) বাটইয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

আহত বাহার উদ্দিন অভিযোগ করেন, বাটইয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তারেক আমিন জনির সঙ্গে প্রতিপক্ষ শাকিব গ্রুপের দলীয় কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছিন্নদ্রি গ্রামের চৌরাস্তা দোকান ঘর এলাকায় সংঘর্ষ হয়। শাকিব গ্রুপের কয়েকজন যুবক বাহারের বাড়ির পাশ দিয়ে দৌড়ে পালালে তাদের ধাওয়া করে জনি। এ সময় জনি তার বাড়ির ভেতরে প্রবেশের চেষ্টা করলে বাধা দেন বাহার উদ্দীন। এতেই ক্ষিপ্ত হয়ে তার বাম পায়ে গুলি করে জনি।

তিনি আরও অভিযোগ করেন, বাটইয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান’র মদদে ছাত্রলীগ নেতা জনি এলাকায় দেদারছে সন্ত্রাসী কর্মকান্ড চালাচ্ছে। এ ঘটনায় মামলা দায়ের করবেন বলেও জানান তিনি।

অভিযুক্ত তারেক আমিন জনি অভিযোগ অস্বীকার করে বলেন, তাকে লক্ষ্য করে শাকিব নামের এক যুবক গুলি করলে বাহার পায়ে গুলিবিদ্ধ হয়।

বিষয়ে কবিরহাট থানার ওসি মির্জা মোহাম্মদ হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় টিপু ও রুবেল নামে আরও ২ যুবক আহত হয়েছে। তারা কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

৯৪২ কোটি টাকার অত্যাধুনিক রাডারের যুগে বাংলাদেশ, নজরদারি কর…
  • ২২ এপ্রিল ২০২৬
ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে বাজেট বাড়াতে যাচ্ছে যুক্তর…
  • ২২ এপ্রিল ২০২৬
কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ৩ ইউ…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা না নেওয়ায় পুলিশের বির…
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬