দুই সাংবাদিককে টেনেহিঁচড়ে থানায় নেওয়া এসআই প্রত্যাহার

১৩ এপ্রিল ২০২০, ০৯:১৯ AM

© ফাইল ফটো

বগুড়ায় দুই টিভি রিপোর্টারের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যাওয়ায় সদর থানার এসআই নিরঞ্জনকে পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে। রবিবার (১২ এপ্রিল) রাতে শহরের থানা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে সাংবাদিকরা থানায় গিয়ে প্রতিবাদ জানান।

স্থানীয় সাংবাদিকরা জানান, রোববার রাত ৮টার দিকে একাত্তর টেলিভিশনের বগুড়া জেলা প্রতিনিধি শাহজাহান আলী বাবু ও সময় টিভির মাজেদ রহমান মোটরসাইকেলে শহরের চেলোপাড়ার দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে পুলিশের আসছিল। ওই গাড়ির হর্নে এক পর্যায়ে তারা সাইড দিয়ে পাশে সরে যান। এ সময় সাইড দিতে দেরি হওয়া নিয়ে এসআই নিরঞ্জনের সঙ্গে দুই রিপোর্টারের তর্ক হয়। একপর্যায়ে এসআই নিরঞ্জন তাদের হাতকড়া পরিয়ে সদর থানায় নিয়ে যান। খবরটি জানাজানি হলে সাংবাদিকরা থানায় গিয়ে প্রতিবাদ জানান। এরপর পুলিশ সুপার আলী আশরাফ ভূঞার নির্দেশে দুই সাংবাদিককে থানা থেকে ছেড়ে দেওয়া হয়। একই সঙ্গে এসআই নিরঞ্জনকে পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়।

সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) রেজাউল করিম রেজা জানান, তুচ্ছ ঘটনায় দুই সাংবাদিকের সঙ্গে এসআই নিরঞ্জনের বাগবিতণ্ডা ও ভুল বোঝাবুঝি হয়েছে। পরে বিষয়টি সমাধান করে এসআই নিরঞ্জনকে পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়।

সাংবাদিক মাজেদ রহমান জানান, ওই ঘটনায় সদর থানা এসআই নিরঞ্জন ও এএসআই গোলাম মোস্তফার বিরুদ্ধে মামলা করা হবে।

 

ট্যাগ: পুলিশ
কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ৩ ইউ…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা না নেওয়ায় পুলিশের বির…
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬
চারদিন ধরে নিখোঁজ আমেরিকার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া নোবিপ্রবির …
  • ২১ এপ্রিল ২০২৬
সুইপারের মা-হারা কনের বিয়েতে গাজীপুরের ডিসি, প্রশংসার বন্যা
  • ২১ এপ্রিল ২০২৬