লকডাউন ভাঙায় ভারতীয় ক্রিকেটারের শাস্তি

১১ এপ্রিল ২০২০, ১২:১৪ PM

© ফাইল ফটো

করোনাভাইরাসের বিস্তার প্রতিরোধে সব দেশের মতো লকডাউন করেছে ভারত। কেন্দ্রীয় সরকার আরোপিত লকডাউনের নিয়ম মেনে চলার চেষ্টা করছেন আপামর জনসাধারণ থেকে ক্রিকেটার ও সেলেব্রেটিরা। তবু এর মধ্যে কিছু মানুষ নিয়ম লঙ্ঘন করছেন। যখন-তখন রাস্তায় বেরিয়ে প্রশাসনের চিন্তা বাড়িয়ে তুলছেন তারা। সেই তালিকায় যুক্ত হয়েছে ভারতীয় ক্রিকেটার ঋষি ধাওয়ানের। লকডাউনের নিয়ম ভাঙায় তাকে শাস্তি দিয়েছে পুলিশ।

আজ শনিবার হিন্দুস্তান টাইমস জানিয়েছ, প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে ব্যক্তিগত গাড়ি নিয়ে রাস্তায় বের হন ধাওয়ান। সেটি নিজেই চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

সাধারণত সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সাধারণ মানুষকে প্রয়োজনীয় কাজে নিয়ম মেনে রাস্তায় বেরোনোর অনুমতি দেয় ভারত সরকার। কিন্তু ধাওয়ানের কাছে গাড়ির কোনো পাস ছিল না বলে জানিয়েছে পুলিশ।

সরকারি নিয়ম লঙ্ঘন করায় তাকে ৫০০ রুপি জরিমানা করেছে পুলিশ। একইসঙ্গে ভারতীয় ক্রিকেটারকে আরও সতর্ক হওয়ারও পরামর্শ দেয়া হয়েছে।

হিমাচল প্রদেশের ক্রিকেটার ঋষি ধাওয়ান ২০১৬ সালে ভারতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেন। জাতীয় দলের জার্সি পরে মাঠে নামেন ৩ ওয়ানডে ও ১ টি-টোয়েন্টিতে। পাশাপাশি আইপিএলও খেলেন তিনি।

ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে কৃষক নিহত, আহত ১০
  • ২৩ এপ্রিল ২০২৬
স্পেশালাইজড হাসপাতাল থেকে চুরি হওয়া ৪ ট্রাক সামগ্রী উদ্ধার,…
  • ২৩ এপ্রিল ২০২৬
এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
  • ২৩ এপ্রিল ২০২৬
জনবল নিয়োগ দেবে আড়ং, আবেদন শেষ ২৮ এপ্রিল
  • ২৩ এপ্রিল ২০২৬
এবার রাস্তায় নামছেন প্রাথমিকে চূড়ান্ত সুপারিশ পাওয়া ১৪ হাজা…
  • ২৩ এপ্রিল ২০২৬
আইটিইটি-বুটেক্স ক্যারিয়ার ফেয়ার ২০২৬ প্রি-ইভেন্ট সেশন অনুষ্…
  • ২৩ এপ্রিল ২০২৬