আইটিইটি-বুটেক্স ক্যারিয়ার ফেয়ার ২০২৬ প্রি-ইভেন্ট সেশন অনুষ্ঠিত

২৩ এপ্রিল ২০২৬, ০১:২৯ PM
কর্মশালায় অংশগ্রহণকারীরা

কর্মশালায় অংশগ্রহণকারীরা © সংগৃহীত

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ক্যারিয়ার ক্লাব আয়োজিত আইটিইটি-বুটেক্স ক্যারিয়ার ফেয়ার ২০২৬ উপলক্ষে প্রি-ইভেন্ট সেশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ এপ্রিল) দুপুরে সেশনটি শুরু হয়। এ আয়োজনের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা উন্নয়ন, আধুনিক চাকরির বাজার সম্পর্কে বাস্তব ধারণা প্রদান এবং শিল্পখাতের বিশেষজ্ঞদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ সৃষ্টি করা।

অনুষ্ঠানের শুরুতে ‘সিভি ইঞ্জিনিয়ারিং ফর টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স’ শীর্ষক কর্মশালা পরিচালনা করেন কর্পোরেট আস্কের প্রতিষ্ঠাতা ও সিইও নিয়াজ আহমেদ। তিনি একটি কার্যকর ও মানসম্মত সিভি তৈরির কৌশল, ব্যক্তিগত দক্ষতা উপস্থাপন, নিয়োগদাতার দৃষ্টিতে আকর্ষণীয় হওয়ার উপায় এবং প্রতিযোগিতামূলক চাকরির বাজারে নিজেকে উপযুক্ত প্রার্থী হিসেবে গড়ে তোলার বিভিন্ন দিক তুলে ধরেন।

পরবর্তী সেশন ‘দ্য এইচআর পার্সপেক্টিভ’ পরিচালনা করেন সেন্ট্রোর হেড অব এইচআর সায়েদুল হাসান। তিনি নিয়োগ প্রক্রিয়া, ইন্টারভিউ বোর্ডে প্রত্যাশিত আচরণ, কর্পোরেট সংস্কৃতির সঙ্গে খাপ খাওয়ানো, যোগাযোগ দক্ষতা এবং নেতৃত্বগুণের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

শেষ সেশন ‘ইন্টিগ্রেটিং ক্যারিয়ার, পারপাস এন্ড ভ্যালুস ফর লাস্টিং সাকসেস’ পরিচালনা করেন টেক্সটাইল টুডে ইনোভেশন হাবের সিইও ও প্রতিষ্ঠাতা তারেক আমিন। তিনি ব্যক্তিগত মূল্যবোধের সঙ্গে ক্যারিয়ার লক্ষ্যকে সমন্বয়, ধারাবাহিক শেখার মানসিকতা, উদ্ভাবনী চিন্তা ও টেকসই সাফল্যের কৌশল নিয়ে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীরা বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং বিশেষজ্ঞদের কাছ থেকে বাস্তবমুখী পরামর্শ গ্রহণ করেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের ক্যারিয়ার প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে।

তামিম-মুশফিকের চোট নিয়ে যা বললেন অধিনায়ক শান্ত
  • ২১ আগস্ট ২০২৬
বিদ্যুৎ সক্ষমতা আছে, তবু কেন সংকট কাটছে না বাংলাদেশে?
  • ২১ আগস্ট ২০২৬
মাজার থেকে বঙ্গভবন- যে ইতিহাস কয়েক শতকের
  • ২১ আগস্ট ২০২৬
প্রথম টেস্ট হারের পর দলে পরিবর্তন আনল অস্ট্রেলিয়া, দেখুন এক…
  • ২১ আগস্ট ২০২৬
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ
  • ২১ আগস্ট ২০২৬
বাংলাদেশ বিমান বাহিনীতে ৩৪ পদে বিশাল নিয়োগ
  • ২১ আগস্ট ২০২৬