ওয়াসার পাইপলাইন মেরামতের সময় প্রাণ গেল দুই শ্রমিকের

২৩ এপ্রিল ২০২৬, ০৯:১৯ AM , আপডেট: ২৩ এপ্রিল ২০২৬, ০৯:১৯ AM
চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় ওয়াসার পাইপলাইন মেরামতের সময় মাটি ধ্বসে পড়লে উদ্ধার তৎপরতা

চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় ওয়াসার পাইপলাইন মেরামতের সময় মাটি ধ্বসে পড়লে উদ্ধার তৎপরতা © টিডিসি ফটো

চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকায় ওয়াসার পাইপলাইন মেরামতের সময় মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিবাগত রাত ৩টা ৫৫ মিনিটের দিকে আগ্রাবাদের বি-ফোর এক্সেস রোডে নাভানা ফার্নিচারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকরা হলেন- মো. রাকিব (২৩) ও মো. তুষার (২২)। তাঁদের মধ্যে রাকিবের বাড়ি ভোলা এবং তুষারের বাড়ি দিনাজপুরে। আহতরা হলেন- মো. রানা (২৩) ও মো. রুবেল (২৫)। রানার বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায়। রুবেলের বাড়ি চট্টগ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে পাইপলাইন মেরামতের কাজ চলাকালে একটি গভীর গর্তে শ্রমিকেরা কাজ করছিলেন। হঠাৎ করেই গর্তের একপাশের মাটি ধসে পড়ে তাঁদের ওপর চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই কয়েকজন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করলে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে যোগ দেয়।

আরও পড়ুন: ঢাবিতে একদিনে ছয় সাংবাদিককে হেনস্তা, দুঃখ প্রকাশ ছাত্রদলের

এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চারজনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে দুজনকে মাটি চাপা অবস্থায় দরকার হয় এবং তাদের অবস্থা আশঙ্কাজনক ছিল। উদ্ধারের পর তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাকিব ও তুষারকে মৃত ঘোষণা করেন।’

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) নুরুল আলম আশেক বলেন, ‘আগ্রাবাদ এলাকার একটি নির্মাণকাজে মাটি খননের সময় শ্রমিকেরা চাপা পড়েন। হাসপাতালে আনার পর দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।’

শর্ত পূরণ করেও এমপিও বঞ্চিত, সুখবর দিল সংসদীয় স্থায়ী কমিটি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউতে বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন নিয়ে বিশেষ সিএমই ও স…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ-বাণিজ্য ও ৬০ লাখ টাকা আত্মসাতের অভ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
গাড়ির লংমার্চে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই আয়োজন…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
‎জাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের নতুন সভাপতি ড. আলী আকবর
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ শিপিং করপোরেশনে বিভিন্ন পদে চাকরি, আবেদন ২৪ সেপ্টে…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9