কলেজের নির্মাণাধীন গেট ভেঙে নিহত ৪

১৮ মার্চ ২০২০, ০৯:১৮ AM

© সংগৃহীত

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার গুল্টা শহীদ এম মুনসুর আলী ডিগ্রি কলেজের নির্মাণাধীন গেট ধসে ৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১০ জন।

মঙ্গলবার বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই তাড়াশ ফায়ার সার্ভিস ও স্থানীরা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

ঘটনাস্থলেই নিহত ৩ জন হলেন- গাবর গ্রামের মৃত জাহারুল্লার ছেলে তোজাম (৫৫), বস্তুল গ্রামের সুলতান হোসেনের ছেলে রাশিদুল ইসলামের ছেলে রাশিদুল ইসলাম (৩০) ও বগুড়ার শেরপুর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের শাহাদৎ হোসেনের ছেলে আসিফ (১২)। আরেকজন হাসপাতালে নেওয়ার পর মারা যান। তার নাম-পরিচয় এখনও জানা যায়নি।

স্থানীয়রা জানান, মঙ্গলবার ছিল গুল্টাবাজারের হাটবার। এ কলেজ চত্বরেও গোহাট বসে। বিকেল ৪টার দিকে হাট যখন জমে উঠেছে ঠিক তখনই গেট ধসে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

কলেজের প্রভাষক আবুল বাশার অভিযোগ করেন, কলেজের অধ্যক্ষ আসাদুজ্জামান আসাদ একক সিদ্ধান্তে সৌন্দর্য বর্ধন করার জন্য তিন মাস আগে নিম্নমানের গেটটি নির্মাণ করেন। নিম্নমানের কাজ করার ফলে এ দুর্ঘটনা ঘটে

ট্যাগ: কলেজ
প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষাদর্শন
  • ১৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের কাছ থেকে নতুন প্রস্তাব পেয়েছে তেহরান
  • ১৮ এপ্রিল ২০২৬
জাবির হলে মাদক সেবনরত অবস্থায় আটক ছাত্রী, গাঁজা-মদসহ বিভিন্…
  • ১৮ এপ্রিল ২০২৬
দেশে পেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল
  • ১৮ এপ্রিল ২০২৬
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত
  • ১৮ এপ্রিল ২০২৬
ওয়ালটনের তাকিওন ইলেকট্রিক বাইকে মূল্যছাড়সহ আকর্ষণীয় সুবিধা
  • ১৮ এপ্রিল ২০২৬