বিয়ের অনুষ্ঠান থেকে কারাগারে জামাই-শ্বশুর

© টিডিসি ফটো

যশোরের মণিরামপুরে বাল্যবিয়ের দায়ে জামাই-শ্বশুরকে ১৫ দিন করে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (৮ মার্চ) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) সাইয়েমা হাসান আদালত পরিচালনা করে এই সাজা দেন।

সাজাপ্রাপ্তরা হলেন- উপজেলার পারখাজুরা সরদার পাড়ার আতিয়ার রহমান (৪৫) ও সাতক্ষীরা সদরের রায়পুর গ্রামের শওকত আলীর ছেলে মহসীন আলী (২৮)।

এর আগে বিকেল তিনটার দিকে বিয়ের আসরে হানা দিয়ে কনে পলি খাতুন (১৭), বর মহসীন আলী ও কনের পিতা আতিয়ার রহমানকে তুলে আনেন ভ্রাম্যমাণ আদালত। পরে কনেকে ছেড়ে দেওয়া হয়।

কনে পলি খাতুন জানায়, সে এবার দাখিল পরীক্ষা দিয়েছে। দুই বছর ধরে সাতক্ষীরার রাজমিস্ত্রি মহসীনের সাথে মোবাইলে তার সম্পর্ক। চারমাস আগে মশ্মিমনগর ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার আলফাজুর রহমানের বাড়িতে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। আজ (রোববার) দুপুরে তাকে তুলে দেওয়ার জন্য বাড়িতে খাওয়া দাওয়ার আয়োজন চলছিল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) সাইয়েমা হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিয়ে বাড়িতে হাজির হই। আদালতের উপস্থিতি টের পেয়ে বর-কনে গাড়িতে করে পালিয়ে যাচ্ছিলো। পরে বর ও মেয়ের পিতাকে ধরে ১৫ দিন করে সাজা দেওয়া হয়েছে।

কাজী আলফাজুরের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

গণভোট-গুম কমিশনসহ বিভিন্ন অধ্যাদেশ বাতিলের প্রস্তাবের জকসুর…
  • ০৯ এপ্রিল ২০২৬
বিসিবির সংবিধানে এডহক কমিটি বলতে কিছুই নাই: আসিফ মাহমুদ
  • ০৯ এপ্রিল ২০২৬
সংসদে মানবাধিকার কমিশন ও গুম অধ্যাদেশ পাসের আহ্বান
  • ০৯ এপ্রিল ২০২৬
দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামালকে ফেরত চাইল ঢাকা
  • ০৯ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে যা বললেন তামিম ইকবাল
  • ০৯ এপ্রিল ২০২৬
নরসিংদীতে শিবিরের দুই দিনব্যাপী ‘প্রকাশনা উৎসব’
  • ০৮ এপ্রিল ২০২৬
close