ডিস ব্যবসা দখল করতে গিয়ে গণপিটুনির শিকার সাবেক যুবলীগ নেত্রী

০৭ মার্চ ২০২০, ০৯:২৮ PM

© সংগৃহীত

আশুলিয়ায় ডিস ব্যবসা দখল করতে গিয়ে হাতে গণপিটুনির শিকার হয়েছেন বহিষ্কৃত যুবলীগের এক নেত্রী। তাকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মনিকা হাসান।

শনিবার দুপুরে আশুলিয়ার দক্ষিণ বাইপাইল চাড়াল পাড়া এলাকার স্থানীয় সড়কে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ বিকাশ দোকানী জয়, মোস্তফা (৪৫), আমির হোসেন (৩৫) সহ তিনজনকে আটক করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আশুলিয়ার গাজীরচট চাড়াল পাড়া এলাকায় ডিস ব্যবসা নিয়ে স্থানীয় ব্যবসায়ী সোহাগের সাথে তার দীর্ঘ দিন যাবৎ বিরোধ চলে আসছিল। ডিস ব্যবসা দখলের জন্য যুবলীগ নেত্রী ওই এলাকায় গিয়ে বিভিন্ন সময়ে গ্রাহকের সংযোগ কেটে দেয়। এরই সূত্র ধরে শনিবার দুপুরে যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী আবারো ডিস ব্যবসা দখলের জন্য গ্রাহকের সংযোগ কাটতে থাকলে স্থানীয়দের সাথে তার বাকবিতণ্ডতা শুরু হয়। এক পর্যায়ে এলাকাবাসী জড়ো হয়ে ওই নেত্রীকে গণপিটুনি দেয়। পরে গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে ডিস ব্যবসায়ী সোহাগ বলেন, তিনি প্রায় দীর্ঘ আট বছর যাবৎ এই এলাকায় ডিস ব্যবসা পরিচালনা করে আসছেন। তবে মনিকা হাসান যুব মহিলা লীগ নেত্রী হওয়ার সুবাধে গত ছয় মাস যাবৎ তার ডিস ব্যবসা দখলের চেষ্টা করে আসছিল। ওই নেত্রী বিভিন্ন সময় গ্রাহকদের সংযোগ কেটে দিয়ে তাদেরকে ভয়ভীতি দেখিয়ে আসছে। আজকেও সংযোগ কেটে দিতে গেলে স্থানীয়রা জড়ো হয়ে তাকে মারধর করে।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান বলেন, আশুলিয়া থানা যুব মহিলা লীগের সাবেক বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক ও স্থানীয় সোহাগের সাথে ডিস ব্যবসা নিয়ে বিরোধ চলছিল। তিনি দু’পক্ষকে ডেকে এ ঘটনায় একটি সমাধানও করে দিয়েছিলেন। তবে হঠাৎ করে শনিবার এ মারধরের ঘটনা ঘটেছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মাদ রিজাউল হক দিপু বলেন, ডিস ব্যবসাকে কেন্দ্র করে মহিলা লীগ নেত্রীর ওপর হামলা চালিয়েছে স্থানীয় গ্রামবাসী। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে ও থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

ট্যাগ: যুবলীগ
শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence