চট্টগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষের প্রতিবাদে কবি নজরুল কলেজ ছাত্রদলের বিক্ষোভ

২২ এপ্রিল ২০২৬, ০৫:১১ PM
কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল

কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল © টিডিসি

চট্টগ্রাম সিটি কলেজে গুপ্ত রাজনীতির বিরুদ্ধে দেয়াল লিখনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ইসলামী ছাত্রশিবিরের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রদল।

বুধবার (২২ এপ্রিল) বেলা ১১টায় কলেজের মূল ফটকের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে বাহাদুর শাহ পার্ক এলাকা হয়ে রায়সাহেব বাজার প্রদক্ষিণ করে পুনরায় কলেজের মুক্ত মঞ্চের সামনে এসে মিছিলটি শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা ‘জামায়াত-শিবির রাজাকার, মিলে মিশে একাকার’, ‘গুপ্ত রাজনীতির ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘ছাত্রলীগ গেছে দিল্লিতে, শিবির যাবে পিন্ডিতে’ ইত্যাদি স্লোগান দেন।

সমাবেশে কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমদ ফাহিম বলেন, ‘৫ আগস্ট-পরবর্তী সময়ে আমরা দেখেছি, ক্যাম্পাসগুলোয় ছাত্ররাজনীতি নিষিদ্ধের নামে গুপ্ত রাজনীতি চর্চা করা হচ্ছে। এই গুপ্তরা শৈশবে জয় বাংলা স্লোগান দিয়েছে নৌকার স্লোগান দিয়েছে পরবর্তী সময়ে আমরা তাদেরই ডাকসুর ভিপি জগসুর ভিপি হতে দেখেছি।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের কোনো ক্যাম্পাসে যদি গুপ্ত রাজনীতি করতে চান, তাহলে তাদের দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে। যারা বাংলাদেশকে অস্বীকার করে বাংলাদেশের সার্বভৌমত্বকে অস্বীকার করে তাদের সঙ্গে কোনো আপস নেই। বাংলাদেশের কোনো ক্যাম্পাসে যদি ছাত্রদলের কোনো ভাইয়ের উপর আক্রমণ করা হয় সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করা হয় তাহলে কোন ক্যাম্পাসে এই গুপ্তদের  জায়গা হবে না।’

মালিকবিহীন পরিত্যক্ত ব্যাগে মিলল ৯২ রাউন্ড গুলি
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি করলে ছয় মাসের দণ্ড
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
নিখোঁজ শিশুর পা কেটে করানো হয় ভিক্ষাবৃত্তি, ৭ মাস পর মাহফিল…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফোডেনের লাল কার্ড, ১০ জনের সিটির ডার্বি জয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগ রাষ্ট্রকে অত্যাচারী সমাজে পরিণত করেছিল: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9