শিক্ষকদের বেতন এবং মর্যাদার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবে সরকার

২২ এপ্রিল ২০২৬, ০৫:২২ PM
পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি।

পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি। © টিডিসি ফটো

শিক্ষকদের বেতন এবং মর্যাদার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবে সরকার বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি। বুধবার (২২ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘শিক্ষা বাজেট: বাজেটের শিক্ষা’ শীর্ষক প্রাক বাজেট আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। গণসাক্ষরতা অভিযান এ আয়োজন করেছে।

জোনায়েদ সাকি বলেন, শিক্ষকদের বেতন, সামাজিক মর্যাদা এবং অবস্থান অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। আমরা বহুদিন ধরে একটা কথা বলে আসছি যে, শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেল হওয়া দরকার। তাদের সামাজিক মর্যাদার বিষয়টি আলাদাভাবে বিবেচনা করতে হবে।

তিনি বলেন, শিক্ষকতা শুধু একটা পেশা না বরং তার তার চাইতেও বেশি কিছু। ফলে এই জায়গাটা এড্রেস করা দরকার। এটাকে অন্য আট-দশটা গ্রেডের প্রতিযোগিতায় ফেলে দিলে হবে না। আবার এগুলো আদায় করার জন্য প্রেস ক্লাব এবং জেলায় জেলায় দিনের পর দিন সমাবেশ চলতে থাকবে এটিও কিন্তু ভালো লক্ষণ না। সরকারের নীতি এই বিষয়ে কী হবে সেটা হয়তো আলোচনার বিষয়। তবে সরকার এইটুকু সিদ্ধান্ত নিয়েছে, শিক্ষকদের বেতন এবং মর্যাদার প্রশ্নটা সিরিয়াসলি দেখা হবে। 

প্রতিমন্ত্রী বলেন, আরেকটি বিষয় হলো, শিক্ষকদের কাছ থেকে যে সার্ভিসটা পাওয়ার কথা সেটি আমরা পাচ্ছি কি-না। তারা যথাযথ শিক্ষা দিতে পারছে কি-না সেটিও দেখতে হবে। এর জন্য তো তাকে গড়ে তুলতে হবে। তার প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। আমাদের এখানে প্রশিক্ষণের কোনো অভাব নাই। কিন্তু কোন প্রশিক্ষণ সত্যিকার অর্থে কী উন্নতি করছে সে বিষয়টিও দেখতে হবে।

পেশাগত দক্ষতা বাড়ানোর বিষয়ে সাকি বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষকদের যেমন একটা প্রমোশনের জন্য অনেকগুলো পাবলিকেশন দরকার হয়। কিংবা অনেক পেশাতে প্রমোশন পেতে কিছু বিষয়ের প্রয়োজন হয়। শিক্ষকদেরও এই পেশাগত দক্ষতা অর্জন করতে হবে। পেশাগত দক্ষতা ও শিক্ষাদানের দক্ষতা যদি না বাড়ে এবং সেটা বাড়ানোর সত্যিকার উদ্যোগ না থাকে এবং সেটা ম্যান্ডেটরি না হয় তাহলে আসলে এই জায়গায় কোনো পরিবর্তন হবে না।

সবার প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল পেতে সময় লাগবে তিন ঘণ্টা
  • ১২ জুলাই ২০২৬
হেলথ ফেস্টের আগে এনএসইউ পিএইচএসসির ৫ কিলোমিটার দৌড় প্রতিযোগ…
  • ১২ জুলাই ২০২৬
মায়ের স্বপ্ন পূরণে পিএইচডি সম্পন্ন, ড. শাকিলের ব্যতিক্রমী …
  • ১২ জুলাই ২০২৬
জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রী ও স্পিকারের শোক
  • ১২ জুলাই ২০২৬
ভারী বৃষ্টিপাতে ঢাকা বোর্ডেও এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি
  • ১২ জুলাই ২০২৬
‘আব্বু, তোমার ছেলে তো ম্যাজিস্ট্রেট হয়ে গেছে’—প্রশাসন ক্যাড…
  • ১২ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence