হাফ ভাড়া দেয়ায় ঢাবি ছাত্রকে মেরে রক্তাক্ত

০৭ মার্চ ২০২০, ০৩:৫৭ PM
আহত ঢাবি শিক্ষার্থী ফয়সাল

আহত ঢাবি শিক্ষার্থী ফয়সাল

‘হাফ ভাড়া’ দেয়াকে কেন্দ্রে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধর করা হয়েছে। রাজধানীর শেওড়াপাড়ায় তেতুলিয়া পরিবহনের চালক ও সহকারী ওই শিক্ষার্থীকে মারধর করেছেন বলে জানা গেছে। এতে শিক্ষার্থীর দুই ঠোট ফেঁটে রক্ত বের হয়। আজ শনিবার এ ঘটনা ঘটে।

জানা গেছে, আহত ফয়সাল গনিত বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি শহিদুল্লাহ হলে থাকেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী সাদমান হোসেন দ্যা ডেইলি ক্যাম্পাস জানান, মারধরের পর আহত ওই শিক্ষার্থীকে উপস্থিত জনতা ট্রাফিক পুলিশ বক্সে নিয়ে যান। পরে টহল পুলিশ ওই মারধরকারী চালক ও সহকারীকে আটক করে কাফরুল থানায় নিয়ে যায়।

এদিকে চিকিৎসা দেয়ার জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে আহত ফয়সালকে।

এ বিষয়ে কাফরুল থানার সাব ইন্সপেক্টর (এসআই) মোহাম্মদ সামাদ মিয়া দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, হাফ ভাড়া নিয়ে ঢাবি শিক্ষার্থী ও তেতুলিয়া পরিবহনের হেল্পারের মধ্যে কথাকাটির এক পর্য়ায়ে তাদের মধ্যে মারামারি হয়। এতে তারা দুজনই আহত হয়েছেন। বিষয়টি মিমাংসা করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিছু শিক্ষার্থী এসেছে এবং তেতুলিয়া পরিবহনের ম্যানেজার এসেছে। আমরা উভয় পক্ষকে নিয়ে থানায় যাচ্ছি। সেখানে তাদের মধ্যে সমঝোতা করার চেষ্টা করা হবে।

 

 

মার্কিন-ইরান যুদ্ধবিরতিতে ইসরায়েলের প্রতিক্রিয়া কী?
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাব: কী বার্তা দিল তেহরান?
  • ০৮ এপ্রিল ২০২৬
প্রথম সভায় যেসব সিদ্ধান্ত নিল তামিমের নেতৃত্বাধীন বিসিবির অ…
  • ০৮ এপ্রিল ২০২৬
বিসিবি নির্বাচনে অংশ নেবেন কিনা, জানালেন তামিম
  • ০৮ এপ্রিল ২০২৬
সাংবাদিকের ওপর হামলার ৭ মাস পর ছাত্রদল নেতা বহিষ্কার
  • ০৮ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে অফিস সময় কমাল যবিপ্রবি
  • ০৮ এপ্রিল ২০২৬
close