ছাত্র অপহরণের দায়ে দুই ছাত্রলীগ নেতাকর্মী গ্রেফতার

০৫ মার্চ ২০২০, ১১:৪০ AM

© সংগৃহীত

রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রলীগ সভাপতি প্রার্থী ইফতেখার আলী ভুঁইয়াসহ (২৩) দুজনকে অপহরণে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। দুই ছাত্রকে অপহরণ করে মুক্তিপণ আদায়কালে হাতেনাতে গ্রেফতার করা হয় তাদের।

মঙ্গলবার রাতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া থানা পুলিশ ছদ্মবেশে অপহৃত ছাত্রদের উদ্ধার করলেও আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি গণমাধ্যমকর্মীরা জানতে পারেন। গ্রেফতারকৃতরা হলেন- নগরীর হেতেম খাঁ এলাকার ইমরান আলী ভুঁইয়ার ছেলে ছাত্রলীগ নেতা ইফতেখার আলী ভুঁইয়া (২৩) এবং সিরাজগঞ্জের বয়রাবাড়ী গ্রামের বাসিন্দা আমিরুল ইসলামের ছেলে ছাত্রলীগকর্মী আবির হাসান (২০)।

ইফতেখার রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছিলেন বলে জানা গেছে। উদ্ধারকৃত ছাত্ররা হলেন নওগাঁর পোরশা উপজেলার নোনাগ্রামের একরামুল শাহের ছেলে তামিম শাহ (১৯) এবং সাপাহার উপজেলার পিছইল ডাঙা গ্রামের মিজানুর রহমানের ছেলে রিফাত হোসেন (২০)।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ জন্দ্র বর্মণ জানান, মঙ্গলবার বিকেলে কলেজিয়েট স্কুলের সামনে থেকে তামিম ও রিফাতকে অজ্ঞাতনামা স্থানে নিয়ে যায় একদল যুবক। এর পর এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণের জন্য তারা তামিমকে দিয়ে তার বন্ধু জীবনকে ফোন করায়। জীবন বিষয়টা তামিমের বাবা ও বোয়ালিয়া থানা পুলিশকে জানান।

ফোনে অপহরণকারীদের টাকা দিতে চাইলে জীবনকে প্রথমে নগরীর নিউমার্কেটের সামনে ডাকে। পরে রাজশাহী কলেজ ও হিন্দু হোস্টেলের সামনে ডেকে নেয়। সেখান থেকে রাত পৌনে ১১টার দিকে পুলিশ ছদ্মবেশে তাদের আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মনি (২৩) ও সাদসহ (২০) আরও কয়েকজন পালিয়ে যায়। সেখান থেকেই তামিম ও রিফাতকে উদ্ধার করা হয়।

হৃদরোগে নিভে গেল ঢামেক ছাত্র রোকনের জীবনপ্রদীপ
  • ১২ এপ্রিল ২০২৬
'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
close