পুলিশের জালে ৪ ভুয়া কাস্টমস কর্মকর্তা গ্রেফতার

০৪ মার্চ ২০২০, ০৯:৪২ AM

© টিডিসি ফটো

যশোরের বেনাপোলে ৪ ভুয়া কাস্টমস কর্মকর্তা পরিচয়দানকারীকে গ্রেফতার করেছে পোর্ট থানা পুলিশ। তারা হলেন, চাঁদপুর জেলার মৃত রফিকুল ইসলাম এর ছেলে আক্তার ফারুক(৪২),নরসিংদী জেলার মৃত আবুল হাশেম এর ছেলে মিনার মিয়া (৪২),শরীয়তপুর জেলার আব্দুল হামিদ এর ছেলে নজরুল (৪২) ও চাঁদপুর জেলার মোহাম্মদ আলীর ছেলে শফিকুর রহমান (৪০)।

মঙ্গলবার (৩ মার্চ) রাত সাড়ে ৮ টার সময় এসআই শফি আহমেদ রিয়েল গোপন সংবাদের ভিত্তিতে বোনাপোল পোর্ট থানাধীন স্থল বন্দরের ২ নং গেটের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান আটক ৪ ভুয়া কাস্টমস কর্মকর্তার বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরো বলেন, আগামীকাল গ্রেফতার আসামীদের যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

শাটল ট্রেনের বগি বৃদ্ধিসহ ১১ দফা দাবি চবি শিক্ষার্থীদের
  • ২৩ এপ্রিল ২০২৬
‘আপু’ বলায় চটে যাওয়া সেই ইউএনও এবার পেট্রোল পাম্পে আসা তরুণ…
  • ২৩ এপ্রিল ২০২৬
জাল সনদে চাকরি: ২০২ জন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথ…
  • ২৩ এপ্রিল ২০২৬
শিক্ষকদের চাকরি জাতীয়করণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
  • ২৩ এপ্রিল ২০২৬
দুই দশক পর প্রথম পৌর নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে গাজা 
  • ২৩ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গে আরও এক শিশুর …
  • ২৩ এপ্রিল ২০২৬