নারায়ণগঞ্জে মসজিদে ভাঙচুর

২৭ ফেব্রুয়ারি ২০২০, ০১:৩২ PM

© সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তাবলীগ জামাতের দুই গ্রুপে মতবিরোধ ও নেতৃত্ব নিয়ে দ্বন্দ্বের জের ধরে সংঘর্ষ হয়েছে। এ সময় স্থানীয় একটি মসজিদেও ভাঙচুর চালানো হয়। মঙ্গলবার রাতে উপজেলার তারাবো এলাকার মারকাজ মসজিদে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মসজিদের চারপাশের জানালার কাঁচসহ বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালানো হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, তাবলীগ জামাতের আমির মাওলানা জুবায়েরপন্থী ও মাওলানা সাদপন্থী দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আমির কে হবেন, কার নেতৃত্বে তাবলীগ জামাত চলবে এ নিয়ে মতবিরোধ ও দ্বন্দ্ব চলছিল। এই বিরোধের জের ধরে মঙ্গলবার মাগরিবের নামাজের পর জুবায়েরপন্থী স্থানীয় নেতা জাহাঙ্গীর আলমের সঙ্গে মারকাজ মসজিদ সংলগ্ন একটি মাদরাসার প্রিন্সিপাল ও সাদপন্থী গ্রুপের নেতা আব্দুল কাইয়ুমের সঙ্গে মতবিরোধ নিয়ে প্রথমে তর্কাতর্কি পরে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষের একপর্যায়ে এক পক্ষ অপর পক্ষের উপর লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে ঝাঁপিয়ে পড়েন। শুরু হয় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ। এতে উভয় গ্রুপের কমপক্ষে ১০ জন আহত হন। হামলায় মারকাজ মসজিদের চারপাশের জানালার কাঁচ ও মসজিদের বিভিন্ন স্থাপনা ভাঙচুর করা হয়। পরে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান বলেন, তাবলীগ জামাতের দুই গ্রুপের সংঘর্ষ ও মসজিদে ভাঙচুরের খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনার ব্যাপারে কোন পক্ষই থানায় অভিযোগ বা মামলা দায়ের করেনি। তবে অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

 

মোচ উঠলেই ঢলঢলা হয়ে ছেলেকে মোবাইল দিয়ে দেন, তারা খারাপ হয়ে …
  • ২৩ এপ্রিল ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই মিনিস্টার নিয়োগ দেবে নারী শোরুম ম্যানেজার, ক…
  • ২৩ এপ্রিল ২০২৬
কুবিতে ঘন ঘন লোডশেডিং, শিক্ষার্থীদের দুর্ভোগ
  • ২৩ এপ্রিল ২০২৬
নার্সিং অধিদপ্তর থেকে সরানো হল আনোয়ার আকন্দকে
  • ২৩ এপ্রিল ২০২৬
ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাচ্ছেন নুসরাত তাবাসসুম
  • ২৩ এপ্রিল ২০২৬
শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে অর্থ মন্ত্রণালয়ের অসম্মতিপত্র দেখু…
  • ২৩ এপ্রিল ২০২৬