শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে অর্থ মন্ত্রণালয়ের অসম্মতিপত্র দেখুন এখানে

২৩ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ PM
অর্থ মন্ত্রণালয়

অর্থ মন্ত্রণালয় © ফাইল

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা ১০ শতাংশ বৃদ্ধির প্রস্তাবে সম্মতি দেয়নি অর্থ মন্ত্রণালয়। গত ৮ এপ্রিল বিষয়টি জানিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠায় অর্থ মন্ত্রণালয়।

অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মোসা. শরীফুন্নেসা স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ‘মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা মূল বেতনের ৫০ শতাংশ থেকে ৬০ শতাংশ বৃদ্ধিতে নির্দেশক্রমে অসম্মতি জ্ঞাপন করা হলো।’

অর্থ মন্ত্রণালয়ের অসম্মতিপত্র পাওয়ার পর শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বেসরকারি মাধ্যমিক) মো. মিজানুর রহমান বিষয়টি শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনকে অবহিত করেন। এরপর নতুন করে আর কোনো চিঠি বা প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো হয়নি।

নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা ৫০ থেকে ৬০ শতাংশ করতে শিক্ষামন্ত্রী অর্থ বিভাগের সচিবকে ডিও পাঠিয়েছিলেন। তবে সেই প্রস্তাবে অসম্মতি জ্ঞাপন করেছে অর্থ মন্ত্রণালয়।’

কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নতুন কমিটি ঘিরে তিতুমীরে ছাত্রদলের পদপ্রার্থীদের ব্যানার টা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬