পাপিয়ার ১০ দিনের রিমান্ড চায় পুলিশ

২৪ ফেব্রুয়ারি ২০২০, ০৩:৩৬ PM

© সংগৃহীত

নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়াসহ চারজনের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। অস্ত্র ও মাদক আইনের দু’টিসহ তিন মামলায় তাদেরকে আদালতে হাজির করে আজ এ আবেদন করে। অন্য তিনজন হলেন- পাপিয়ার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরী ওরফে মতি সুমন (৩৮), সাব্বির খন্দকার (২৯) ও শেখ তায়্যিবা (২২)।

ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে বিমানবন্দর থানার জাল টাকা উদ্ধারের মামলায় সোমবার তাকে ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) কাজী কায়কোবাদ। আজ বিকেল ৩টায় ঢাকা মহানগর হাকিম মাসুদুর রহমানের আদালতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

গত শনিবার (২২ ফেব্রুয়ারি) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশত্যাগের সময় পাপিয়াসহ চারজনকে গ্রেপ্তার করে র‌্যাব। তাদের কাছ থেকে সাতটি পাসপোর্ট, নগদ দুই লাখ ১২ হাজার ২৭০ টাকা, ২৫ হাজার ৬০০ টাকার জাল মুদ্রা, ১১ হাজার ৯১ ইউএস ডলারসহ বিভিন্ন দেশের মুদ্রা জব্দ করা হয়।

শনিবার গ্রেপ্তারের পর ওইদিন রাতেই নরসিংদীর বাসায় এবং রোববার ভোরে হোটেল ওয়েস্টিনে তাদের নামে বুকিং করা বিলাসবহুল প্রেসিডেন্সিয়াল স্যুটে অভিযান চালানো হয়। রোববার দল থেকে তাকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়।

মোচ উঠলেই ঢলঢলা হয়ে ছেলেকে মোবাইল দিয়ে দেন, তারা খারাপ হয়ে …
  • ২৩ এপ্রিল ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই মিনিস্টার নিয়োগ দেবে নারী শোরুম ম্যানেজার, ক…
  • ২৩ এপ্রিল ২০২৬
কুবিতে ঘন ঘন লোডশেডিং, শিক্ষার্থীদের দুর্ভোগ
  • ২৩ এপ্রিল ২০২৬
নার্সিং অধিদপ্তর থেকে সরানো হল আনোয়ার আকন্দকে
  • ২৩ এপ্রিল ২০২৬
ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাচ্ছেন নুসরাত তাবাসসুম
  • ২৩ এপ্রিল ২০২৬
শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে অর্থ মন্ত্রণালয়ের অসম্মতিপত্র দেখু…
  • ২৩ এপ্রিল ২০২৬