পিস্তল হাতে পাপিয়ার ভিডিও ভাইরাল

২৪ ফেব্রুয়ারি ২০২০, ০৩:১৯ PM

© ভিডিও থেকে সংগৃহীত

প্রতারণা, অবৈধ অর্থ পাচার, জাল টাকা সরবরাহ, মাদক ব্যবসা ও অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হয়েছেন নরসিংদী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শামীমা নুর পাপিয়া। রোববার তাকে বাংলাদেশ যুব মহিলা লীগ থেকে বহিষ্কার করা হয়েছে। এবার পাপিয়ার পিস্তলসহ একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাফী উল্লাহ বুলবুল বলেন, এই পিস্তলের পক্ষে কোনো কাগজ নাই, কাগজ থাকলেও এটা অবৈধ হয়ে গেছে; যখনই এই নম্বর উঠিয়ে ফেলা হয়েছে। ধাতব কিছু দিয়ে নম্বরগুলো ঘষে ফেলা হয়েছে।

উদ্ধার হওয়া পিস্তলটি নিয়ে একটি টিকটক ভিডিও বানিয়েছিলেন পাপিয়া। এতে ‘গোলাবি আঁখে’ শিরোনামের একটি গানে পারফর্ম করতে দেখা যায় তাকে। পাপিয়া গ্রেফতার হওয়ার পর ভিডিওটি সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ভাইরাল হয়।

রাজধানী থেকে সিরিয়াল রেপিস্ট রাব্বি গ্রেপ্তার
  • ১৫ এপ্রিল ২০২৬
সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় প্রথম দিনে উপস্থিতি ৬১.…
  • ১৫ এপ্রিল ২০২৬
নেইমারকে বিশ্বকাপে দলে রাখা নিয়ে আনচেলত্তিকে যা বললেন ব্রাজ…
  • ১৫ এপ্রিল ২০২৬
গোপালগঞ্জে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি উদ্বোধন
  • ১৫ এপ্রিল ২০২৬
ইবিতে শিক্ষক হত্যার বিচার দাবিতে বিক্ষোভ, প্রধান ফটকে তালা
  • ১৫ এপ্রিল ২০২৬
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী
  • ১৫ এপ্রিল ২০২৬