মায়ের হয়ে মেয়ে বোনের হয়ে বোন পরীক্ষায়, তারপর...

০৮ ফেব্রুয়ারি ২০২০, ০১:১৩ PM

© সংগৃহীত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মায়ের হয়ে মেয়ে ও বোনের হয়ে বোন সহ মোট ৮জন পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক হয়েছেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে নিজ কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদেরকে ১ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ।

এরা হলেন- মায়ের পরীক্ষা দিতে আসা সুবর্ণাকে ২০ হাজার, বোনের পরীক্ষা দিতে আসা লিমাকে ২০ হাজার এবং ভাইয়ের পরীক্ষা দিতে আসা ফয়সাল শেখকে ১৫ হাজার, শুভ সরকারকে ২৫ হাজার, রাজিব খানকে ২৫ হাজার, নাইম শেখকে ২৫ হাজার, বাবর আলীকে ২৫ হাজার, সোহাগ কীর্ত্তনিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

শুক্রবার চতুল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নবম শ্রেণির প্রথম পর্বের গণিত পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছিল। নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভিযান চালিয়ে ওই আটজনকে আটক করে পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন ১৯৮০ এর ১১ ধারা অনুযায়ী এ জরিমানা করেন।

ওই কেন্দ্রের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ। এ ছাড়াও ওই সময়ে রাস্তার পাশের সরকারি গাছ কাটার অপরাধে ইছাখালী গ্রামের আব্দুল গফফারকে ১৮৬০ সালের ২৯১ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ বলেন, পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন ১৯৮০ এর ১১ ধারা অনুযায়ী আটজনকে জরিমানা করা হয়েছে। এ নিয়ে এলাকায় তোলপাড় চলছে।

মাত্র ২০ মিনিট প্রকৃতিতে থাকলেই যেভাবে বাড়ে আপনার স্বাস্থ্য…
  • ২২ এপ্রিল ২০২৬
নিজ ক্যাম্পাসে ছুরিকাঘাতে আহত মাভাবিপ্রবি শিক্ষার্থী, আটক ১
  • ২২ এপ্রিল ২০২৬
বহিরাগতদের নিয়ে রাবি ছাত্রকে ছুরিকাঘাত, অভিযোগ অস্বীকার ছাত…
  • ২২ এপ্রিল ২০২৬
শিবির নেতার গোড়ালি কেটে দেওয়ার ঘটনায় উত্তপ্ত সংসদ, যা বললেন…
  • ২২ এপ্রিল ২০২৬
ক্রুশ ভাঙচুরে ঘটনায় নিজেদের দুই সেনাকে জেলে পাঠাল আইডিএফ
  • ২২ এপ্রিল ২০২৬
তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন, কমবে কবে— জানালেন আবহাওয়াবিদ
  • ২২ এপ্রিল ২০২৬