ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক

০৮ ফেব্রুয়ারি ২০২০, ১২:২৬ PM

© সংগৃহীত

খাগড়াছড়ির মাটিরাঙায় ছাত্রকে বলাৎকারের অভিযোগে মো. বেলাল হোসেন নামে এক মাদরাসাশিক্ষককে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে তাকে আটক করে পুলিশ।

মো. বেলাল হোসেন মাটিরাঙা পৌরসভার ২নং ওয়ার্ডের মৃত সফর আলীর ছেলে। তিনি নতুনপাড়া ক্বেরাতুল কোরআন হাফিজিয়া মাদরাসার হেফজ বিভাগের শিক্ষক ও নতুনপাড়া জামে মসজিদের ইমাম।

জানা যায়, নির্যাতিত ছাত্রটি ওই মাদরাসার হোস্টেলে থেকে হেফজ বিভাগে পড়াশুনা করতো। তাকে কয়েকমাস ধরে শিক্ষক মো. বেলাল হোসেন একাধিকবার বলাৎকার করেন। বিষয়টি কাউকে না জানাতে তাকে মারধরও করেন বেলাল। তবে সম্প্রতি বাড়িতে গিয়ে ওই ছাত্র তার ফুফুর কাছে শিক্ষকের এমন নোংরা কর্মকাণ্ডের কথা খুলে বলেন। পরে তার ফুফু ঘটনার বিচার চেয়ে নতুনপাড়া সমাজ কমিটি ও মাদরাসা কমিটির কাছে আবেদন করেন।

মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দিন ভুইয়া জানান, এ ঘটনায় শুক্রবার রাতে ওই ছাত্রের ফুফু বাদী হয়ে মামলা দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে ওই মাদরাসা শিক্ষককে আটক করে পুলিশ। তাকে শনিবার আদালতে পাঠানো হবে। পাশাপাশি নির্যাতিত ছাত্রকে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে।

১-১৮তম নিবন্ধনধারীদের জন্য পুনরায় সুপারিশ চাইল শিক্ষা মন্ত্…
  • ২৫ মার্চ ২০২৬
সিআইডি প্রধান হিসাবে মোসলেহ্ উদ্দিন আহমদের যোগদান
  • ২৫ মার্চ ২০২৬
পরীক্ষার্থীদের যাতায়াতে বাস ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎসহ একগুচ্ছ…
  • ২৫ মার্চ ২০২৬
এসএসসি নয়, শুধু এইচএসসির পরীক্ষা অভিন্ন প্রশ্নে নেওয়ার উদ্য…
  • ২৫ মার্চ ২০২৬
এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরের মধ্যে নেওয়ার পরিকল্পনা:…
  • ২৫ মার্চ ২০২৬
‘বউরে কত করে কইলাম তোমরা বাড়ি থাকো, আমি যাই’
  • ২৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence