১-১৮তম নিবন্ধনধারীদের জন্য পুনরায় সুপারিশ চাইল শিক্ষা মন্ত্রণালয়

২৫ মার্চ ২০২৬, ০৮:২৭ PM
লোগো

লোগো © ফাইল ছবি

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ১ থেকে ১৮তম নিবন্ধনধারীদের জন্য পুনরায় সুপারিশ চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ে জমা দেওয়া এনটিআরসিএর সারসংক্ষেপে ব্যাচভিত্তিক বিষয়গুলোর সমস্যা, সমাধান পরিপূর্ণভাবে না পাঠানোয় পুনরায় সারসংক্ষেপ চাওয়া হয়েছে।

বুধবার (২৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, ১-১৮তম নিবন্ধনধারীদের জন্য তৈরিকৃত সারসংক্ষেপ শিক্ষামন্ত্রীকে জমা দিতে এসেছিলেন এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম। তবে সেই সারসংক্ষেপ গ্রহণ করেননি শিক্ষামন্ত্রী। নতুন করে সার সারসংক্ষেপ তৈরির নির্দেশনা দিয়েছেন মন্ত্রী।

সূত্র বলছে, এনটিআরসিএর জমা দেওয়া সারসংক্ষেপে গণবিজ্ঞপ্তিতে আবেদনবঞ্চিতদের বিষয়টি ইতিবাচকভাবে লেখা হয়নি। দুই/একটি ব্যাচের বিষয়ে ইতিবাচকভাবে উল্লেখ করেছিল এনটিআরসিএ। ব্যাচভিত্তিক কতগুলো মামলা চলমান, কোন মামলা কোন অবস্থায় রয়েছে, কোন ব্যাচের কি জটিলতা রয়েছে-এই বিষয়গুলো নির্দিষ্ট করে লিখে সারসংক্ষেপ জমা দেওয়ার নির্দেশনা দিয়েছেন শিক্ষামন্ত্রী। একইসঙ্গে বঞ্চিতদের বিষয়টি ইতিবাচকভাবে উপস্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বেসরকারি মাধ্যমিক) মো. মিজানুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘এনটিআরসিএকে পুনরায় সারসংক্ষেপ পাঠাতে বলা হয়েছে। সারসংক্ষেপ পাওয়ার পর এ বিষয়ে শিক্ষামন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।’

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬