আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ পুলিশ সদস্য আটক

০৬ ফেব্রুয়ারি ২০২০, ১০:৪২ AM

© ফাইল ফটো

খুলনায় ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. আকাশ রহমান (৩৫) নামের এক পুলিশ সদস্যকে আটক করা হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) মহানগরের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। 

ওই পুলিশ সদস্যের নিকট থেকে ১৪২ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে খুলনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। বাগেরহাট জেলার ফকিরহাট থানার বাহিরদিয়া পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন আকাশ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনা ‘ক’ সার্কেলের পরিদর্শক হাওলাদার সিরাজুল ইসলাম জানান, মহানগরের সার্কিট হাউজ মাঠ সংলগ্ন শাহীন আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। এ সময় হোটেলের একটি কক্ষ থেকে আকাশ রহমানকে আটক করা হয়।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম বাহার বুলবুল বলেন, ইয়াবাসহ পুলিশ সদস্য আটকের ঘটনায় মামলা হয়েছে। আসামিকে আদালতে সোপর্দ করা হবে।

চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
বিশ্বকাপ দলে জায়গা পেতে নেইমারকে দুই মাসের আল্টিমেটাম আনচেল…
  • ১১ এপ্রিল ২০২৬
মঞ্চে ছাত্রদল নেতা, হল অনুষ্ঠান বয়কট করলেন ডাকসু নেতা
  • ১১ এপ্রিল ২০২৬
close