নবজাতকের ফেলে রাখা লাশ ছিন্ন-বিছিন্ন করল কুকুর

০২ ফেব্রুয়ারি ২০২০, ০৭:২৯ PM

© ফাইল ফটো

রাজধানীর মিরপুর থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারি) রাত আটটায় মিরপুর ৬ নম্বরের তিন নম্বর ব্লক থেকে নবজাতকটির লাশ উদ্ধার করে মিরপুর মডেল থানার পুলিশ।

বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সৈয়দ আখতার হোসেন ।

প্রত্যক্ষদর্শী ওই এলাকার স্থানীয় বাসিন্দা মো. মারুফুল হাসান দ্যা ডেইলি জানান, বিকেলে ছোট বাচ্চারা খেলছিল, তখন কুকুর একটি পলিথিন ব্যাগে কামড়া-কামড়ি করছিল। অনেকগুলো কুকুরের এমন করা দেখে তারা আমাদের ডেকে নিয়ে আসে। আমরা এসে দেখি এক নবজাতকের লাশ।

তিনি আরও জানান, নবজাতকের বয়স খুব বেশি হলে এক থেকে দুই দিন হবে। কুকুর কামড়ানোয় নবজাতকের লাশ খণ্ড-খণ্ড হয়েছে বলেও জানান তিনি। পরে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে জায়গাটি ঘিরে রেখেছে।

সৈয়দ আখতার হোসেন বলেন, অজমল হাসপাতালের পাশ থেকে একদিন বয়সী নবজাকের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ পচে গেছে। আমরা বাচ্চাটির মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠাচ্ছি। এ বিষয়ে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ: পুলিশ
ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে বাজেট বাড়াতে যাচ্ছে যুক্তর…
  • ২২ এপ্রিল ২০২৬
কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ৩ ইউ…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা না নেওয়ায় পুলিশের বির…
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬
চারদিন ধরে নিখোঁজ আমেরিকার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া নোবিপ্রবির …
  • ২১ এপ্রিল ২০২৬