পাওনা টাকা চাইতে গিয়ে দুপুর থেকে গভীর রাত আটকে রেখে ধর্ষণ

২৮ জানুয়ারি ২০২০, ০৩:১২ PM

© সংগৃহীত

পাওনা টাকা চাইতে গিয়ে এক নারী পোশাক শ্রমিককে দুপুর থেকে গভীর রাত আটকে রেখে ধর্ষণ করেন আসাদুল শেখ (৩২) নামে এক যুবক। মঙ্গলবার (২৮ জানুয়ারি) আসাদুলকে আটক করে দুপুরে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ ।

রবিবার (২৬ জানুয়ারি) সাভারের আশুলিয়ায় বসুন্ধরা টেক এলাকার বাবর আলীর পাঁচতলা বাড়ির চতুর্থ তলায় ওই নারীকে আটকে রেখে সংঘবদ্ধ নির্যাতন চালায় বখাটেরা।

মামলার সূত্রে জানা যায়, ওই নারী আশুলিয়ায় ভাড়া বাড়িতে থেকে স্থানীয় একটি কারখানায় চাকরি করেন। প্রতিবেশী বাবর আলীর বাড়ির ম্যানেজার মুসলিম উদ্দিন তার কাছ থেকে দুই হাজার টাকা ধার নেয়। রবিবার দুপুরে ওই নারী সেই পাওনা টাকা চাইতে ম্যানেজারের রুমে যায়। এ সময় স্থানীয় আসাদুল ও তার আরও পাঁচ বন্ধু মিলে ওই নারীকে চতুর্থ তলার একটি কক্ষে নিয়ে আটকে রাখে। এরপর পালাক্রমে তার ওপর চালানো হয় পাশবিক নির্যাতন। পরে গভীর রাতে ওই নারীকে ভয় দেখিয়ে বাড়ি থেকে বের করে দেয় বখাটেরা।

এ ঘটনায় লিখিত অভিযোগ দায়েরের পর পুলিশ আসাদুল শেখ নামে একজনকে আটক করে। আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক ( অপারেশন ) জিয়াউল ইসলাম বলেন, সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় একজনকে আটক করে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

 

ইডেন ছাত্রীকে যৌন নিপীড়ন মামলায় গ্রেপ্তারের পরদিনই গায়ক জাহ…
  • ০২ এপ্রিল ২০২৬
বিশ্বকাপের ফাইনাল দেখতে বাংলাদেশি টাকায় কত লাখ লাগবে?
  • ০২ এপ্রিল ২০২৬
পটুয়াখালীতে ৬ হাজার ২০০ লিটার জ্বালানি তেল জব্দ, ফিলিং স্টে…
  • ০২ এপ্রিল ২০২৬
প্রাইম ব্যাংকে চাকরি, আবেদন শেষ ১৫ এপ্রিল
  • ০২ এপ্রিল ২০২৬
এলপি গ্যাসের দাম বাড়ল ৩৮৭ টাকা
  • ০২ এপ্রিল ২০২৬
যশোর সদরে এক রাতে ৮ ট্রান্সফরমার চুরি, ক্ষতির মুখে শতাধিক ক…
  • ০২ এপ্রিল ২০২৬