মিন্নির জামিন বাতিল, শুনানি ২ ফেব্রুয়ারি

২৬ জানুয়ারি ২০২০, ০৩:০০ PM

© ফাইল ফটো

বহুল আলোচিত বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় উচ্চ আদালতে জামিনে থাকা নিহত রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির জামিন বাতিলের আবেদনের শুনানি আগামী ২ ফেব্রুয়ারি। রবিবার (২৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে বরগুনার নারী ও শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমান শুনানির জন্য পরবর্তী এ তারিখ নির্ধারণ করেন।

মিন্নির আইনজীবী মাহবুবুল বারী আসলাম বলেন, গত ৮ জানুয়ারি মিন্নির জামিন বাতিলের জন্য আবেদন করে রাষ্ট্রপক্ষ। এরপর মিন্নির জামিন কেন বাতিল হবে না জানতে চেয়ে আসামিপক্ষকে কারণ দর্শাতে বলা হয়। গত ১৫ জানুয়ারি কারণ দর্শানোর নোটিশের লিখিত জবাব আদালতে দাখিল করা হয়।

রিফাত হত্যা মামলার বাদীপক্ষের মনোনীত আইনজীবী অ্যাডভোকেট এম মজিবুল হক কিসলু জানান, রবিবার এ মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে তিনজন সাক্ষীর সাক্ষ্য দেওয়ার কথা ছিল। কিন্তু একজন সাক্ষী সৌদি আরব থাকায় দু’জনের সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত। মিন্নির জামিন বাতিল আবেদনের শুনানির জন্য আগামী ২ ফেব্রুয়ারি পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে বলেও জানান তিনি।

গত বছরের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত হত্যাকাণ্ড ঘটে। গত ১ সেপ্টেম্বর ২৪ জনকে অভিযুক্ত করে প্রাপ্ত ও অপ্রাপ্তবয়স্ক; দু’ভাগে বিভক্ত করে আদালতে প্রতিবেদন দেয় পুলিশ। এর মধ্যে প্রাপ্তবয়স্ক ১০ জন এবং অপ্রাপ্তবয়স্ক ১৪ জন। মামলার চার্জশিটভুক্ত প্রাপ্তবয়স্ক আসামি মো. মুসা এখনো পলাতক থাকলেও রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিসহ অপ্রাপ্তবয়স্ক ছয় আসামি জামিনে রয়েছেন।

চলতি মাসের ১ জানুয়ারি রিফাত হত্যা মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেন বরগুনা জেলা ও দায়রা জজ আদালত। এরপর ৮ জানুয়ারি অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেন বরগুনার শিশু আদালত।

রিফাত হত্যা মামলার প্রাপ্তবয়স্ক আসামিরা হলেন- রাকিবুল হাসান রিফাত ফরাজি, আল কাইউম ওরফে রাব্বি আকন, মোহাইমিনুল ইসলাম সিফাত, রেজওয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয়, মো. হাসান, মো. মুসা, আয়েশা সিদ্দিকা মিন্নি, রাফিউল ইসলাম রাব্বি, মো. সাগর এবং কামরুল ইসলাম সাইমুন।

গত ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত হত্যাকাণ্ড ঘটে। গত ১ সেপ্টেম্বর ২৪ জনকে অভিযুক্ত করে প্রাপ্ত ও অপ্রাপ্তবয়স্ক; দু’ভাগে বিভক্ত করে আদালতে প্রতিবেদন দেয় পুলিশ। এর মধ্যে প্রাপ্তবয়স্ক ১০ জন এবং অপ্রাপ্তবয়স্ক ১৪ জন। মামলার চার্জশিটভুক্ত প্রাপ্তবয়স্ক আসামি মো. মুসা এখনও পলাতক। পাশাপাশি রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিসহ অপ্রাপ্তবয়স্ক ছয় আসামি জামিনে রয়েছেন।

গত ১ জানুয়ারি রিফাত হত্যা মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেন বরগুনা জেলা ও দায়রা জজ আদালত। এরপর ৮ জানুয়ারি অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেন বরগুনার শিশু

 

 

তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত
  • ৩১ মার্চ ২০২৬
আর্জেন্টিনার ম্যাচের নতুন সূচিতে পরিবর্তন
  • ৩১ মার্চ ২০২৬
এনসিপির প্রবাসী সংকট ব্যবস্থাপনা সেল গঠন
  • ৩১ মার্চ ২০২৬
আরব দেশগুলোর কাছে ইরান যুদ্ধের খরচ চাইবেন ট্রাম্প 
  • ৩১ মার্চ ২০২৬
এইচএসসির ফরম ফিলাপ করতে না দেওয়ায় ২৪ শিক্ষার্থীর আত্মহত্যা…
  • ৩১ মার্চ ২০২৬
উচ্চশিক্ষা ও গবেষণা উন্নয়নে এমআইইউ-সিপিএএ’র যৌথ সেমিনার অনু…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence