৩৪ সেকেন্ডের ছিনতাই, ভিডিও ভাইরাল

২২ জানুয়ারি ২০২০, ০১:২৮ PM

© টিডিসি ফটো

রাজধানীতে গন্তব্যস্থলে যাওয়ার সময় ছিনতাইয়ের শিকার হয়েছেন এক নারী। শনিবার (১৮ জানুয়ারি) সকালে উত্তরার ৫ নম্বর সেক্টরের ৩ নম্বর সড়কে এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার ওই নারী ৩ নম্বর সেক্টরের একটি স্কুলের শিক্ষিকা।

এদিকে ছিনতাইয়ের সময়কার আড়াই মিনিটের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ইতোমধ্যেই ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে ছিনতাইকারীরা প্রথমে ভুক্তভোগী স্কুল শিক্ষিকার ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয়। এরপর আবার ফিরে এসে দ্বিতীয় দফায় তার শরীর তল্লাশি করে গলার চেইনসহ স্বর্ণালংকার নিয়ে যায়। আর এই ঘটনাটি সম্পন্ন করতে ছিনতাইকারীরা সময় নিয়েছেন মাত্র ৩৪ সেকেন্ড।

ওই স্কুল শিক্ষিকার স্বামী রুহুল আমিন জানান  রিকশায় করে প্রতিদিনের ন্যায় স্কুলে যাচ্ছিলেন তার স্ত্রী। হঠাৎ করেই পেছন থেকে আসা একটি মোটরসাইকেল রিকশার গতিরোধ করে। পালসার ব্র্যান্ডের ওই মোটরসাইকেলে হেলমেট পরে থাকা দুইজন আরোহীর একজন ছুটে এসে রিকশায় বসে থাকা ওই নারীর হাতে থাকা ভ্যানিটি ব্যাগ নিয়ে যায়। ভ্যানিটি ব্যাগ নেওয়ার পরে তারা আবার ফিরে এসে দ্বিতীয় দফায় হিজাব সরিয়ে গলা থেকে স্বর্ণের চেইন এবং হাতে থাকা চুড়ি ছিনিয়ে নেয়।

এ বিষয়ে জানতে চাইলে উত্তরা (পশ্চিম) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তপন চন্দ্র সাহা বলেন, আমি বিষয়টি সম্পর্কে এখনো অবগত নই। তবে খোঁজ নিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ওই কর্মকর্তা।

ট্যাগ: ছিনতাই
চাচি-ভাতিজার প্রেমের সম্পর্ক, অন্তরঙ্গ মুহুর্তের ছবি নিয়ে ব…
  • ১১ এপ্রিল ২০২৬
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পদপ…
  • ১১ এপ্রিল ২০২৬
ইসলামাবাদের যেই হোটেলে অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরানের ‘…
  • ১১ এপ্রিল ২০২৬
আমার অজ্ঞাতসারে বেশি দামে পণ্য সরবরাহ করতেন মঈন, বাদ দেওয়ায়…
  • ১১ এপ্রিল ২০২৬
ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক বছরের আপ্যায়ন বিল ৫ মাসেই সাবাড়
  • ১১ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বৈশাখী ভাতা নিয়ে সর্বশেষ যা জানাল মাউশি
  • ১১ এপ্রিল ২০২৬
close