প্রকাশিত সংবাদের প্রতিবাদ নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পদপ্রত্যাশীর

১১ এপ্রিল ২০২৬, ০৭:৫৫ PM , আপডেট: ১১ এপ্রিল ২০২৬, ০৮:৪৫ PM
তোফায়েল পুনম

তোফায়েল পুনম © ফাইল ছবি

‘ছাত্রলীগ কর্মী থেকে ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে আসার গুঞ্জন, ছিলেন ছাত্র নির্যাতনে অভিযুক্তও’ শিরোনামে দ্য ডেইলি ক্যাম্পাসে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের শীর্ষ পদপ্রত্যাশী নেতা তোফায়েল পুনম।

শনিবার (১১ এপ্রিল) পাঠানো এক প্রতিবাদলিপিতে পুনম দাবি করেছেন, আমি কখনো ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলাম না। নিউজ বা ফটোকার্ডে ব্যবহৃত ছবিটি নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। প্রকৃতপক্ষে, ছবিটি আমার কলেজের হোস্টেলের কর্মচারী মধু মামার সাথে তোলা। আমাদের কলেজের র‍্যাগ ডে উপলক্ষ্যে সকল কর্মচারীদের প্রতি সম্মান জানিয়ে যে ছবিগুলো তোলা হয়েছিল, এটি তারই একটি অংশ মাত্র। একজন সাধারণ কর্মচারীর সাথে তোলা ছবিকে রাজনৈতিক রূপ দেওয়া অত্যন্ত দুঃখজনক।

তার দাবি, ক্যাম্পাসে ঘটে যাওয়া মারামারির ঘটনার সাথে আমার কোনো দূরতম সম্পর্কও নেই। ঘটনার সময় আমি সেখানে উপস্থিত ছিলাম না এবং কোনোভাবেই এর সাথে জড়িত নই।

৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে নেদারল্যান্ডের, করুন আবেদন
  • ০৫ অক্টোবর ২০২৬
মাউশির প্রজেক্টে পদায়ন শিক্ষা ক্যাডারের ‘উই অল আর শেখ হাসিন…
  • ০৫ অক্টোবর ২০২৬
ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬