লালমনিরহাটে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা বিএসএফের

২২ জানুয়ারি ২০২০, ১২:৩৩ PM

© ফাইল ফটো

লালমনিরহাটে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বুধবার ভোরে হাতিবান্ধা উপজেলার গুতামারী ইউনিয়নের বনচৌকি সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার আমঝোল গ্রামের শাহাজান আলীর ছেলে সুরুজ (৩৮) এবং উসমান আলীর ছেলে সুরুজ (১৭)। জানা গেছে, ভারত থেকে গরু নিয়ে ফেরার পথে বিএসএফের গুলি চালালে তারা নিহত হন।

এ ব্যাপারে গুতামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম সাবু মিয়া গণমাধ্যমকে বলেন, ‘বিএসএফের গুলিতে দুজন বাংলাদেশি নিহত হয়েছেন বলে শুনেছি।’

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল আলম গণমাধ্যমকে বলেন, ‘একজন নিহতের কথা শুনেছি। আমি ঘটনাস্থলে যাচ্ছি। সেখানে গিয়ে বিস্তারিত জানাতে পারব।’

এবার নাঈমের ‘ট্রিপল সেঞ্চুরি’
  • ২১ এপ্রিল ২০২৬
এমপি হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ডা. তাসনিম জারা
  • ২১ এপ্রিল ২০২৬
সংঘর্ষে কিরিচ হাতে ছাত্রদল নেতার নাম-পরিচয় প্রকাশ করলেন শিব…
  • ২১ এপ্রিল ২০২৬
অফিস পাচ্ছেন এমপিরা, গাড়ি চাইলেন হাসনাত
  • ২১ এপ্রিল ২০২৬
গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল …
  • ২১ এপ্রিল ২০২৬
তারকাদের শোপিস না বানিয়ে ত্যাগী নারীদের মূল্যায়নে বিএনপিকে …
  • ২১ এপ্রিল ২০২৬