ধর্ষককে ছেড়ে দেয়ার অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার

২১ জানুয়ারি ২০২০, ০২:২২ PM

© সংগৃহীত

নারায়নগঞ্জের ফতুল্লায় ফ্ল্যাটে এক কিশোরীকে আটক রেখে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই কিশোরীর পরিবারকে হুমকি ও ধর্ষককে ছেড়ে দেয়ায় অভিযোগে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তার আনিসুর রহমান শ্যামল কাশিপুর ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি।

আজ মঙ্গলবার ভোরে ইউনিয়নের খিলমার্কেট এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। একই ইউনিয়ণের নুর মোহাম্মদের ছেলে তিনি। এ ঘটনায় কিশোরীর মা দুজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো তিনজনকে আসামি করে মামলা করেছেন।

এদিকে, শ্যামলকে গ্রেফতারের পর সকাল থেকেই থানার আশপাশে অবস্থান নেন শ্যামলের অনুগরতারা। পরে দুপুর ১২টার দিকে শ্যামলের মুখ ঢেকে আদালতের উদ্দেশ্যে গাড়িতে উঠায় পুলিশ। এ সময় সাংবাদিকরা শ্যামলের ছবি উঠাতে চাইলে তার লোকজন সাংবাদিকদের উপর হামলা চালায়।

মামলায় উল্লেখ করা হয়, ১৪ বছর বয়সী কিশোরী বাড়ির কাছে আরেকটি বাড়িতে আরবি পড়তেন। পথে প্রায়ই খিলমার্কেট এলাকার মৃত মনির হোসেনের ছেলে তুর্য (১৯) পথরোধ করে তাকে প্রেমের প্রস্তাব দিত। এ বিষয়ে কিশোরীর বাবা মা কাশিপুর ইউনিয়ণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আনিসুর রহমান শ্যামলের কাছে বখাটে তুর্যের বিচার দাবি করেন।

শ্যামল উল্টো কিশোরীর বাবা-মাকে গালি গালাজ করে ভয়ভীতি দেখান। এর কয়েক দিন পর ১৯ জানুয়ারি বিকেলে আরবি পড়তে যাওয়ার পথে কিশোরীকে রাস্তা থেকে ধরে তুর্য তাদের ফ্ল্যাট বাসায় নিয়ে যায়। এরপর তুর্য ও কিশোরীকে ফ্ল্যাটে রেখে বাইরে থেকে দরজায় তালা দিয়ে তারা চলে যান।

এরমধ্যে ভয়ভীতি ও হুমকি দিয়ে কিশোরীকে ধর্ষণ করেন তুর্য। কিশোরী যথাসময় বাসায় না ফেরায় তার বাবা-মা বিভিন্ন স্থানে খোঁজ করে অবশেষে রাত ৯টায় তুর্যের বাড়িতে যান। সেখানে গিয়ে তুর্যের বাসা থেকে একে একে তার ২/৩ জন সহযোগীকে পালিয়ে যেতে দেখেন।

পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় কিশোরীকে উদ্ধার করেন তার বাবা মা। ওইসময় যুবলীগ নেতা শ্যামল বিচার করার কথা বলে তার আড্ডাখানায় কিশোরীর বাবা-মাকে দীর্ঘ সময় বসিয়ে রাখেন। এরমধ্যে ধর্ষক তুর্য পালিয়ে যান। বিষয়টি কিশোরীর বাবা মা টের পেরে থানায় গিয়ে অভিযোগ করেন।

এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার এসআই মামলার তদন্তকারী কর্মকর্তা মোবারক হোসেন গণমাধ্যমকে জানান, ‘ধর্ষণকারীসহ তার অপর সহযোগীদের গ্রেফতারে চেষ্টা চলছে।’

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন গণমাধ্যমকে জানান, ‘একটি ধর্ষণ ঘটনার বিচার করে ধর্ষককে ছেড়ে দিয়েছে। ফলে ধর্ষকের সহায়তা করার অভিযোগে শ্যামলকে গ্রেফতার করা হয়েছে।’

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence