মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক আটক

১৮ জানুয়ারি ২০২০, ০৮:১৭ AM

© টিডিসি ফটো

রাজশাহীর গোদাগাড়ীতে আট বছরের এক মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে আটক করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার তালিমুল কোরআন ক্যাডেট মাদ্রাসা থেকে ওই শিক্ষককে আটক করে পুলিশ।

অভিযুক্ত ওই শিক্ষক হলেন-কাওসার আলী (২১)। তিনি নওগাঁ জেলার সাপাহার থানার নিশ্চিন্তপুর গ্রামের নুরুল হকের ছেলে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে ওই ছাত্রের পরিবার।

নিপীড়নের শিকার ওই ছাত্রের মা জানান, গত ১২ ডিসেম্বর পরীক্ষার শেষ দিন তার ছেলেকে বাড়ি নিয়ে যান। এরপর বৃহস্পতিবার মাদ্রাসায় যাওয়ার জন্য বলেন।

কিন্তু তার ছেলে কিছুতেই মাদ্রাসায় যেতে চায় না। তখন ছেলে তার মাকে তার ওপর চালানো যৌন নির্যাতনের কথা জানায়।

শুক্রবার বিকেলে ছাত্রের নানা ও মা মাদ্রাসার পরিচালকে অভিযোগ করতে যান। এ সময় স্থানীয়রা ভিড় করেন।

পরিস্থিতি খারাপ হলে খবর পেয়ে পুলিশ ওই মাদ্রাসায় যায়। পরে মাদ্রাসা থেকে এই শিক্ষককে আটক করে থানায় হেফাজতে নেয়।

তালিমুল কোরআন ক্যাডেট মাদরাসার পরিচালক আতিক বীন আব্দুর রাজ্জাক বলেন, ‘এ ধরনের ঘটনা আমার আগে জানা ছিল না। আজই জেনেছি।

শিক্ষকের পরিবারকেও তা জানানো হয়েছে। আজ থেকে এই শিক্ষককে বরখাস্ত করা হলো। এছাড়া তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খাইরুল ইসলাম বলেন, অভিযোগের প্রেক্ষিতে শিক্ষককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিক্ষক ঘটনাটি স্বীকারও করেছেন।

তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে ওই ছাত্রের পরিবার। এনিয়ে আইনত ব্যবস্থা নিচ্ছে পুলিশ।

সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে রূপায়ণ গ্রুপ, কর্মস্থল ঢাকা
  • ১৭ এপ্রিল ২০২৬
রাতে হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, প্রথম ফ্লাইটে য…
  • ১৭ এপ্রিল ২০২৬
অং সান সু চি সহ ৪ হাজার রাজবন্দির সাজা কমাল জান্তা সরকার
  • ১৭ এপ্রিল ২০২৬
শেষ মুহুর্তে এসএসসি পরীক্ষার্থীদের জন্য করণীয়
  • ১৭ এপ্রিল ২০২৬
রিজিওনাল সেলস ম্যানেজার নিয়োগ দেবে সিম্ফনি মোবাইল, আবেদন শে…
  • ১৭ এপ্রিল ২০২৬
অস্থায়ী যুদ্ধবিরতি নয় মধ্যপ্রাচ্যে যুদ্ধের অবসান চায় ইরান
  • ১৭ এপ্রিল ২০২৬