সেনাবাহিনীতে নিয়োগ দেয়ার নামে প্রতারণা করত তারা

১৭ জানুয়ারি ২০২০, ১১:৪০ AM

© সংগৃহীত

ভুয়া নিয়োগপত্রসহ দুই প্রতারককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব)। তাদের নিকট থেকে কাস্টমস ও বাংলাদেশ সেনাবা‌হিনীর ভুয়া নিয়োগপত্র উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার (১৭ জানুয়া‌রি) সকালে এক সংবাদ বিজ্ঞ‌প্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যা‌ম্প। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানো হয়েছে।

আটক দুজন হলেন, সাতক্ষীরা সদর উপজেলার মাছখোলা গ্রামের মানদার আলী (৫৩) এবং রামচন্দ্রপুর গ্রামের আশরাফুজ্জামান (২৫)।

বিজ্ঞ‌প্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্প‌তিবার রাতে জেলার মধ্যকাটিয়া লস্করপাড়ার মৃত মোজাম্মেল হকের বা‌ড়িতে অ‌ভিযানে যায় র‌্যাব-৬। সেসময় কাস্টমস ও বাংলাদেশ সেনাবা‌হিনীর ভুয়া নি‌য়োগপত্রসহ তাদেরকে আটক করা হয়।

 

প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬
চারদিন ধরে নিখোঁজ আমেরিকার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া নোবিপ্রবির …
  • ২১ এপ্রিল ২০২৬
সুইপারের মা-হারা কনের বিয়েতে গাজীপুরের ডিসি, প্রশংসার বন্যা
  • ২১ এপ্রিল ২০২৬
বিদ্যালয়ে শিক্ষার্থীদের ফোন নিষিদ্ধে আইন করার দাবি সংসদে
  • ২১ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনের এমপিদের বেতন কত, আর কী কী সুবিধা পান
  • ২১ এপ্রিল ২০২৬