পরিবারের খরচ মেটাতে না পেরে কলেজছাত্রীর আত্মহত্যা

১৩ জানুয়ারি ২০২০, ১১:০৩ AM

© প্রতিকী ছবি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় মহিবা আক্তার নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন। শনিবার সন্ধ্যায় উপজেলার গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারে অভাব অনটন ও খরচ মেটাতে না পেরে সে আত্মহত্যা করেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

জানা গেছে, গোবিন্দপুর গ্রামের জমসেদ মিয়ার বড় মেয়ে মহিবা আক্তার (২০) সুজানগর মেমোরিয়াল কলেজের ছাত্রী ছিল। জমসেদ মিয়া পাঁচ মাস আগে অসুস্থ স্ত্রী, ছেলে ও দুই মেয়ে রেখে অন্যত্র চলে যান। পরে পরিবারে ভরণপোষণের দায়িত্ব বর্তায় মহিবার ওপর। কলেজে যাওয়া বন্ধ করে অসুস্থ মায়ের চিকিৎসা খরচ জোগাতে হিমশিম খেতে হচ্ছিল তাকে।

শনিবার সন্ধ্যায় সবার অজান্তে মহিবা বিষপান করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে। ময়নাতদন্ত শেষে রবিবার পরিবারের কাছে তার লাশ হস্তান্তর করা হয়। কমলগঞ্জ থানায় এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য মাসুক মিয়া জানান, ‘মহিবা আক্তার নামাজি ছিল। বাবা চলে যাওয়ায় এবং মা অসুস্থ থাকায় কষ্টে দিনাতিপাত করতো পরিবারটি।পরিবারে অভাবের কারণে মেয়েটি আত্মহত্যা করেছে বলে আমাদের ধারণা।’

শমসেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আনজির আহমেদ বলেছেন, ‘অভাবের কারণে মেয়েটি আত্মহত্যা করেছে বলে ধারণা। ময়নাতদন্ত শেষে পরিবারে কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।’

জামায়াত জোট থেকে নারী এমপির মনোনয়নপত্র জমা দিয়ে যা বললেন মা…
  • ২১ এপ্রিল ২০২৬
ঢাকার বাইরে এসএসসির দুই কেন্দ্রে হঠাৎ হাজির শিক্ষামন্ত্রী, …
  • ২১ এপ্রিল ২০২৬
বরিশাল বোর্ডে ২১৬ কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু, পরীক্ষার্থী…
  • ২১ এপ্রিল ২০২৬
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ দেবে শপআপ, আবেদন শেষ ২৫ এপ্…
  • ২১ এপ্রিল ২০২৬
এসএসসি বাংলা প্রথম পত্র পরীক্ষার প্রশ্নপত্র দেখুন এখানে
  • ২১ এপ্রিল ২০২৬
সার-কীটনাশকের দোকানে জ্বালানি তেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা
  • ২১ এপ্রিল ২০২৬