বিয়ের আগের দিন ইডেন কলেজের ছাত্রীর আত্মহত্যা

০৩ জানুয়ারি ২০২০, ০৯:৩৩ AM

© সংগৃহীত

রাজধানীর ইডেন মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় বর্ষের ছাত্রী মেহের আফরোজ মিতু (২১) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। নিজের সিদ্ধান্তের বাইরে বিয়ের কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা পুলিশ ও স্থানীয়রা।

গত বৃহস্পতিবার (২ জানুয়ারি) মাগুরা শহরের কলেজ রোডের নিজ বাড়িতে তিনি আত্মহত্যা করেন। আগামীকাল তার বিয়ে হওয়ার কথা ছিল। মিতু ওই এলাকার মুদি ব্যবসায়ী বাবুল আকতারের মেয়ে।

প্রতিবেশিরা জানান, দিন ১৫ আগে মিতু (২১) ঢাকা থেকে মাগুরায় ফিরেছে। শহরের জেলা পাড়ায় অধ্যক্ষ নিজাম উদ্দিনের বাড়িতে বাবা-মায়ের সঙ্গেই বসবাস করছিলেন তিনি। দুই মাস আগে তার সিদ্ধান্তের বাইরে বরিশালে খান ওয়ালিউল ইসলাম স্বাধীন নামে এক ছেলের সঙ্গে তার বিয়ের কাবিন করা হয়।

বিয়ের চূড়ান্ত আনুষ্ঠানিকতার জন্যে শুক্রবার বরপক্ষের মাগুরাতে মিতুর বাড়িতে আসার কথা। তার একদিন আগেই সকালে ঘরের দরজা বন্ধ করে সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

মিতুর বাবা বাবুল আকতার জানান, বৃহস্পতিবার সকালে বাড়ির অন্যান্যরা ঘুম থেকে উঠলেও মিতু দরজা বন্ধ করে ঘুমিয়ে ছিল। এ অবস্থায় বেলা ১১টার দিকে মিতুর মা তাকে ডাকাডাকি করলেও কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে তাকে ফ্যানের সঙ্গে ওড়নায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায়। ঘটনার পর মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।

মিতুর মৃত্যুর বিষয়ে মাগুরা সদর থানার ওসি সাইফুল ইসলাম জানান, মেয়েটি আত্মহত্যা করেছে নিশ্চিত হওয়ার পর থানায় অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। বিয়ে সংক্রান্ত কিংবা অন্য কোনো বিষয়ে কারো সঙ্গে মনোমালিন্যের কারণেই এমনটি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নয়া জ্বালানি ব্যবস্থা গড়তে চান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং
  • ০৭ এপ্রিল ২০২৬
ট্রাম্পের যুদ্ধাপরাধ নিয়ে সতর্ক হতে বললেন মার্কিন সিনেটর
  • ০৭ এপ্রিল ২০২৬
নবম শ্রেণির ছাত্রীকে ৫ ঘণ্টা আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিয…
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় নারী কর্মী আটক, ‘অগণতান্ত্রিক আচরণ’ আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
সুযোগ থাকলে ইরানের তেল দখল করে নিতাম, কিন্তু আমেরিকানরা চায়…
  • ০৭ এপ্রিল ২০২৬
মাতৃত্বকালীন ছুটির নীতিমালা প্রণয়নের দাবি জকসুর
  • ০৭ এপ্রিল ২০২৬
close