এসি বিস্ফোরণে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় ছাত্রের

০২ জানুয়ারি ২০২০, ১১:২১ AM

© সংগৃহীত

রাজধানীর বাড্ডায় নিজ বাসায় এসি বিস্ফোরণ থেকে লাগা আগুনে দগ্ধ হয়ে এক তরুণের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহত তরুণ স্বপ্নিল আহমেদ পিয়াস (২৪) সম্প্রতি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করেছেন।

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন নান্নুর একমাত্র ছেলে স্বপ্নীল আহমেদ। সাংবাদিক মোয়াজ্জেম হোসেনও আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্বপ্নিলের খালা সুমাইয়া রহমান জানান, স্বপ্নিল পরিবারসহ বাড্ডার আফতাবনগরে ১০ তলা ওই ভবনের ১০ম তলায় থাকতেন। সকালে স্বপ্নিল একাই ঘরে ছিলেন। আগুন লাগার পর সকাল ৭টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পিয়াসের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ক্র্যাবের সভাপতি আবুল খায়ের ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু এবং কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ। তারা স্বপ্নিলের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন। পাশাপাশি মরহুমের শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

মোয়াজ্জেম হোসেন নান্নু দৈনিক যুগান্তরের অপরাধ বিভাগের প্রধান ছিলেন। বর্তমানে গ্লোবাল টিভিতে কর্মরত রয়েছেন।

আজ শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সাড়ে ১৮ লাখ শিক্ষা…
  • ২১ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে তিন অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ২১ এপ্রিল ২০২৬
স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬