‘ভাইরে বাঁচাইতে আইছস, তাইলে তুই আগে মর’ বলেই সনজিতের আক্রমণ!

৩১ ডিসেম্বর ২০১৯, ০৭:৪২ PM
আমিনুল

আমিনুল © টিডিসি ফটো

‘ভাইরে বাঁচাইতে আইছস, তাইলে তুই আগে মর’ বলেই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি সনজিত চন্দ্র দাস সেদিন ডাকসু ভবনে ভিপি নুরল হক নুরের ছোট ভাই আমিনুলের উপর আক্রমণ করে বলে অভিযোগ করেছেন  আমিনুল নিজেই। এ সময় সনজিত তার মাথায় রিভলবার দিয়ে আঘাত করেন বলেও জানান তিনি। সম্প্রতি গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে এ দাবি করেন আমিনুল।

আমিনুল বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা যখন হামলা করতে আসে তখন সাধারণ সম্পাদক সাদ্দাম আমার ভাইকে মারতে আসে। আমি সনজিতের পা ধরে বলি আমার ভাইকে ছেড়ে দিন, ভাইয়ের প্রাণ ভিক্ষা দিন। তখন সনজিত আমাকে বলে ‘ভাইরে বাঁচাইতে আইছস, তাইলে তুই আগে মর।’

আমিনুল আরও বলেন, এরপর সনজিত রিভলবারের হাতল দিয়ে আমার মাথায় আঘাত করে। আঘাতের পর তার সাথে থাকা লোকজনকে বলে ওকে বাইরে নিয়ে যা। তখন তারা আমাকে বাইরে নিয়ে যায়। এরপর আমার আর কিছু মনে নেই। আমার চোখ বন্ধ হয়ে যায়।

অভিযোগের বিষয়ে জানতে ছাত্রলীগ সভাপতি সনজিতকে একাধিকবার কল দিলেও তিনি ফোন ধরেননি।

প্রসঙ্গত, ২২ ডিসেম্বর ডাকসু ভবনে ভিপি নুরুল হক নুর ও তার সংগঠনের নেতাকর্মীদের উপর হামলার ঘটনা ঘটে। মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন হামলায় আহত বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীরা। হামলায় নুর ও তার সংগঠনের ৩৪ নেতাকর্মী আহত হয়েছেন। এর আগেও কয়েকবার নুরের ওপর হামলার ঘটনা ঘটেছে। তবে ছাত্রলীগ হামলার অভিযোগ অস্বীকার করেছে।

হামলার ঘটনায় পুলিশ বাদি হয়ে শাহবাগ থানায় একটি মামলা করেছে। তবে পুলিশের করা মামলায় ছাত্রলীগ নেতাদের নাম না থাকায় নুর নিজেও শাহবাগ থানায় অভিযোগ দায়ের করেন। এদিকে ওই দিনের হামলার ঘটনায় নুরুল হক নুরসহ অজ্ঞাত ২৯ জনের নাম উল্লেখ করে শাহবাগ থানায় মামলা হয়েছে।

মাত্র ২০ মিনিট প্রকৃতিতে থাকলেই যেভাবে বাড়ে আপনার স্বাস্থ্য…
  • ২২ এপ্রিল ২০২৬
নিজ ক্যাম্পাসে ছুরিকাঘাতে আহত মাভাবিপ্রবি শিক্ষার্থী, আটক ১
  • ২২ এপ্রিল ২০২৬
বহিরাগতদের নিয়ে রাবি ছাত্রকে ছুরিকাঘাত, অভিযোগ অস্বীকার ছাত…
  • ২২ এপ্রিল ২০২৬
শিবির নেতার গোড়ালি কেটে দেওয়ার ঘটনায় উত্তপ্ত সংসদ, যা বললেন…
  • ২২ এপ্রিল ২০২৬
ক্রুশ ভাঙচুরে ঘটনায় নিজেদের দুই সেনাকে জেলে পাঠাল আইডিএফ
  • ২২ এপ্রিল ২০২৬
তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন, কমবে কবে— জানালেন আবহাওয়াবিদ
  • ২২ এপ্রিল ২০২৬