মুক্তিযোদ্ধাকে পিটিয়ে জখম করলো ছাত্রলীগ নেতা 

২১ ডিসেম্বর ২০১৯, ০৯:৩৮ AM
ছাত্রলীগ নেতাকর্মীকে স্থায়ীভাবে বহিষ্কার

ছাত্রলীগ নেতাকর্মীকে স্থায়ীভাবে বহিষ্কার © প্রতীকী ছবি

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় প্রকাশ্যে মুক্তিযোদ্ধা ও শিক্ষক ওসমান গণি চৌধুরীকে (৮৬) পিটিয়ে জখম করলো পাঁচ ছাত্রলীগ নেতা। এ ঘটনায় জড়িত পাঁচ ছাত্রলীগ নেতাকর্মীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। 

বহিষ্কৃতরা হলেন ফুলবাড়িয়া কলেজ ছাত্রলীগের বিজ্ঞান বিভাগ শাখা কমিটির সাধারণ সম্পাদক মাজাহারুল ইসলাম বাইতুল্লাহ, উপজেলা ও কলেজ ছাত্রলীগকর্মী আহাম্মদ আলী, শাহাদত হোসেন জন, আশিক মিয়া ও সজিব রহমান।

গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক তাঁদের স্থায়ী বহিষ্কার করে ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হয়।

জানা যায়, পল্লী বিদ্যুতের নতুন সংযোগের ঘটনাকে কেন্দ্র করে গত ২৮ নভেম্বর মুক্তিযোদ্ধা ওসমান গণি চৌধুরীর ওপর অতর্কিত হামলা চালান ছাত্রলীগ নেতাকর্মীরা। এ ঘটনায় ফুলবাড়িয়া থানায় মামলা করা হয়েছে। পরে পাঁচ ছাত্রলীগ নেতাকর্মীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

 

 

 

মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষায় নতুন নির্দেশনা জারি
  • ৩১ মার্চ ২০২৬
এইচএসসি পরীক্ষা কবে, জানালেন শিক্ষামন্ত্রী
  • ৩০ মার্চ ২০২৬
আবেগি জয়া আহসান অরুণোদয়, তোমায় মনে থাকবে আজীবন
  • ৩০ মার্চ ২০২৬
ভিআইপি ও পুলিশ কর্মকর্তাদের নামে ভুয়া আইডি খুলে প্রতারণা, য…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence