মোবাইল চার্জ দিতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

০৯ ডিসেম্বর ২০১৯, ১১:৩১ AM

© প্রতিকী ছবি

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় মোবাইল চার্জ দিতে গিয়ে রুয়েল মিয়া (১৩) নামে এক স্কুলছাত্র বিদ্যুৎস্পর্শে প্রাণ হারিয়েছেন। 

রোববার রাত ৯টার দিকে উপজেলার কাজিরগাঁও গ্রামে এ ঘটনা গটে। রুয়েল ওই গ্রামের সাহেব আলীর ছেলে। সে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র।

শায়েস্তাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান বুলবুল খান বলেন, নিজ বাড়িতে মোবাইল চার্জ দিতে গিয়ে রুয়েল মিয়া বিদ্যুৎস্পর্শে আহত হয়।

এ সময় তাকে পরিবারের লোকজন উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাতেই স্কুলছাত্র রুয়েলের দাফন সম্পন্ন করা হয়েছে বলে জানা গেছে।

আজ শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সাড়ে ১৮ লাখ শিক্ষা…
  • ২১ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে তিন অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ২১ এপ্রিল ২০২৬
স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬