অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সব হারালেন বুয়েট ছাত্র

০৪ ডিসেম্বর ২০১৯, ০৯:৪৪ AM

© ফাইল ফটো

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে টাকাপয়সা ও মুঠোফোনসহ সব খুইয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক ছাত্র। সোমবার (২ ডিসেম্বর) রাতে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে চলন্ত ট্রেনে ওই ঘটনা ঘটে।

বুয়েটের ওই ছাত্রের নাম নয়ন চন্দ্র শীল (২১)। তিনি বিশ্ববিদ্যালয়ের নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র বলে জানা গেছে। রংপুরের পীরগঞ্জ উপজেলার নির্মল চন্দ্র শীলের ছেলে তিনি।

একই ঘটনায় নয়নের সঙ্গে থাকা বন্ধু রাকিবুল ইসলামও (২১) আহত হয়েছেন। তাঁরা তাঁদের অপর বন্ধু চট্টগ্রাম মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের ছাত্র মাহমুদুল হাসানের কাছে যাচ্ছিলেন বেড়াতে।

মঙ্গলবার সকালে সীতাকুণ্ড রেল পুলিশ তাঁদের উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রাজিয়া আফরিন বলেন, দুই ছাত্রের শরীরে নেশাজাতীয় পদার্থের উপস্থিতি পাওয়া গেছে। তাঁরা ঠিকভাবে কথা বলতে পারছিলেন না। দাঁড়াতেও পারছিলেন না। তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়ে চমেকে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

সীতাকুণ্ড রেলস্টেশনের মাস্টার মতিলাল বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, `দুই ছাত্র ঢাকা থেকে চট্টগ্রাম মেইল ট্রেনে করে চট্টগ্রামে যাচ্ছিলেন। তাঁদের অবস্থা দেখে অন্য যাত্রীরা সীতাকুণ্ড স্টেশনে নামিয়ে দেন।'

সীতাকুণ্ড রেল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আরব আলী বলেন, কমলাপুর থেকে ওই দুই ছাত্র ট্রেনে উটেছিলেন। গভীর রাতে ট্রেনটি আখাউড়া পৌঁছালে তাঁদের ঘুম পায়। এ সময় অজ্ঞান পার্টি চক্র নেশাজাতীয় কিছু তাঁদের নাকে লাগিয়ে অজ্ঞান করে সব নিয়ে চলে যায়।

সাময়িক যুদ্ধবিরতি নয়, চার দেশে স্থায়ী যুদ্ধ বন্ধের প্রস্তাব…
  • ০১ এপ্রিল ২০২৬
স্থল অভিযানের মার্কিন পরিকল্পনাকে ইরান ভয় পায় না: আরাগচি
  • ০১ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ থামাতে পাঁচ দফা প্রস্তাব দিল চীন ও পাকিস্তান
  • ০১ এপ্রিল ২০২৬
নাস্তায় দেওয়া হয়েছে বাচ্চাসহ পচা ডিম, পাউরুটির গায়ে ছত্রাক
  • ০১ এপ্রিল ২০২৬
ইনকিলাব মঞ্চের সদস্যদের কাছে ক্ষমা চেয়ে পোস্ট দিলেন হাদীর ভ…
  • ০১ এপ্রিল ২০২৬
লক্ষ্মীপুরে ৪১ বছর চাকরির পর রাজকীয় বিদায় পেলেন স্কুল কর্মচ…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence