হাইকোর্টে যাবেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাত আসামি

২৭ নভেম্বর ২০১৯, ০১:২৪ PM

রাজধানীর গুলশানে হলি আর্টিসান রেস্তোরাঁয় জঙ্গি হামলার মামলার সাত আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- জাহাঙ্গীর হোসেন, আসলাম হোসেন, মো. হাদিসুর রহমান, রাকিবুল হাসান রিগ্যান, মো. আব্দুল সবুর খান, শরিফুল ইসলাম খালেক ও মামুনুর রশীদ রিপন। মামলার অপর আসামি মিজানুর রহমান ওরফে বড় মিজান খালাস পেয়েছেন।

বুধবার (২৭ নভেম্বর) ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান এ রায় ঘোষণা করেন।

এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট হলেও হতাশা প্রকাশ করেছেন আসামি পক্ষের আইনজীবী। রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আসামি পক্ষের আইনজীবী দোলোয়ার হোসেন বলেন, ‘রায়ে আমরা সংক্ষুব্ধ। সাক্ষীদের নিয়ে আমাদের সন্দেহ আছে। এ রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে যাব।’

এর আগে বুধবার দুপুর ১২টা ৫ মিনিটে ট্রাইব্যুনালের বিচারক আলোচিত এ হামলার রায় পড়া শুরু করেন। তার আগে ১২টার দিকে মামলার মোট আট আসামিকে আদালতে তোলা হয়। রায়ে আট আসামির মধ্যে সাতজনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দেন বিচারক। বাকি একজন মিজানুর রহমান ওরফে বড় মিজান খালাস পেয়েছেন।

 

ট্যাগ: আদালত
বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ২
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেল কলেজে সংঘর্ষের ঘটনায় দুই নেতাকে অব্যাহতি দ…
  • ১৮ এপ্রিল ২০২৬
সেই ইমামের মেয়েকে উদ্ধারের পর জামায়াতের পক্ষ থেকে উদ্ধারের …
  • ১৮ এপ্রিল ২০২৬
৪ চমক নিয়ে বাংলাদেশ সফরের দল ঘোষণা পাকিস্তানের
  • ১৮ এপ্রিল ২০২৬
আম দেওয়ার কথা বলে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, কি…
  • ১৮ এপ্রিল ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে উত্তরা মটরস, আবেদন শেষ ১২ মে
  • ১৮ এপ্রিল ২০২৬