আজ দুপুর ১২ টায় হলি আর্টিসান মামলার রায়

২৭ নভেম্বর ২০১৯, ০৯:০৫ AM

গুলশানে হলি আর্টিসান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় দায়ের করা মামলার রায় ঘোষণা হবে আজ। দুপুর ১২ টার দিকে রায় ঘোষণা করবেন ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান।

জানা যায়, সকাল ১০ টার দিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে এ মামলার আসামিদের আদালতে আনা হবে। আসামীদের এজলাসে উঠানো হবে দুপুর পৌনে ১২টার দিকে। আর ১২ টার দিকে রায় ঘোষণা করবেন আদালত।

আদালত সূত্রে জানা যায়, মামলা দায়েরের তিন বছর চার মাস পর আজ রায় ঘোষণা করা হবে। মামলায় মোট ২১১ জন সাক্ষীর মধ্যে ১১৩ জন বিভিন্ন সময় সাক্ষ্য দিয়েছেন। রাষ্ট্রপক্ষ আশা করছে এ মামলার আট আসামির মধ্যে সবারই মৃত্যুদণ্ড হবে।

এ বিষয়ে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল্লাহ আবু বলেন, আমরা প্রমাণ করতে পেরেছি যে আসামিরা অপরাধী। তাই আমরা আশা করছি, ৮ আসামির সর্বোচ্চ শাস্তির আদেশ দেবেন বিচারক।

আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, সাক্ষীর জেরা ও যুক্তি উপস্থাপনে আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি আসামিরা অপরাধ করেননি। তাই আমরা রায়ে আদালতের কাছে ন্যায় বিচার চাই।

 

 

ট্যাগ: আদালত
বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ২
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেল কলেজে সংঘর্ষের ঘটনায় দুই নেতাকে অব্যাহতি দ…
  • ১৮ এপ্রিল ২০২৬
সেই ইমামের মেয়েকে উদ্ধারের পর জামায়াতের পক্ষ থেকে উদ্ধারের …
  • ১৮ এপ্রিল ২০২৬
৪ চমক নিয়ে বাংলাদেশ সফরের দল ঘোষণা পাকিস্তানের
  • ১৮ এপ্রিল ২০২৬
আম দেওয়ার কথা বলে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, কি…
  • ১৮ এপ্রিল ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে উত্তরা মটরস, আবেদন শেষ ১২ মে
  • ১৮ এপ্রিল ২০২৬