বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করল তিন ভারতীয়

২৬ নভেম্বর ২০১৯, ১২:৩৯ PM

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চাকুলিয়া সীমান্তে গনি মিয়া (৩০) নামে বাংলাদেশী এক গরু ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে তিন ভারতীয় নাগরিক। তারা হলেন জাকির হোসেন, ভজা ও বশির। মঙ্গলবার ভোররাতে এ ঘটনা ঘটে।

নিহত গনি মিয়া দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি চাকুলিয়া গ্রামের তাহের আলির ছেলে। অভিযুক্ত ভারতীয় নাগরিক জাকির হোসেন ও তার সহোদর ভজা এবং বশির নদীয়া জেলার বেনীপুর থানার শিমুলিয়া গ্রামের আবেদন আলীর ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোররাতে গনি মিয়া গরু আনার উদ্দেশ্যে সীমান্তের কাঁটাতার পার হয়ে অবৈধভাবে ভারতে যান। এ সময় গরু ব্যবসার অভ্যন্তরীণ লেনদেন নিয়ে ভারতীয় নাগরিক জাকির হোসেনের সঙ্গে তার বাগবিতণ্ডার একপর্যায়ে জাকির ও তার সহোদর ভজা এবং বশির আলী ক্ষিপ্ত হয়ে গনি মিয়াকে পিটিয়ে আহত করে সীমান্তের ৮৭ নম্বর মেইন পিলারের কাছে ফেলে রেখে যায়। এরপর এলাকাবাসী গনি মিয়াকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করলে সকাল ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মো. খালেকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গরু ব্যবসাকে কেন্দ্র করে অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে ভারতীয় নাগরিক জাকির হোসেন, ভজা ও বশির আলী বাংলাদেশি গরু ব্যবসায়ী গনি মিয়াকে পিটিয়ে আহত করে ফেলে রেখে যায়। ঘটনার তদন্ত চলছে। পরবর্তীতে আরও তথ্য পাওয়া যাবে।

৯৪২ কোটি টাকার অত্যাধুনিক রাডারের যুগে বাংলাদেশ, নজরদারি কর…
  • ২২ এপ্রিল ২০২৬
ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে বাজেট বাড়াতে যাচ্ছে যুক্তর…
  • ২২ এপ্রিল ২০২৬
কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ৩ ইউ…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা না নেওয়ায় পুলিশের বির…
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬