র‌্যাগিং: বিদ্যুতের শক শেষে বাথরুমের পানি খাওয়ানো হয় আসিফকে

২৩ নভেম্বর ২০১৯, ০৮:৫৭ PM
আহত আসিফ

আহত আসিফ © সংগৃহীত

ছাত্রবাসের বড় ভাইয়েরা র‌্যাগিংয়ের নামে প্রথমবর্ষের ছাত্র আসিফকে বিভিন্ন শারীরিককসরত, কাপড় ধোয়ানোসহ অনেক কাজ করায়— এই নির্যাতন থেকে রক্ষা পেতে কর্তৃপক্ষের কাছে অভিযোগ করায় তার উপর নেমে আসে ভয়াবহ নির্যাতন। কথিত বড় ভাইয়েরা তাকে বাথরুমের পানি পান করানোসহ বিদ্যুতের শক দেয়। পরে পুলিশ আসিফকে আহত অবস্থায় উদ্ধার করে।

নারায়ণগঞ্জের বন্দরে র‌্যাগিংয়ের নামে বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির ছাত্রবাসে এই নির্যাতনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী আসিফ (১৭) ডিপ্লোমা কোর্সের প্রথমবর্ষের ছাত্র। শনিবার (২৩ নভেম্বর) এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আহত ছাত্রের বাবা মাসুম বিল্লাহ।

নির্যাতনের শিকার আসিফ জানায়, ছাত্রবাসের বড় ভাই খ্যাত দ্বিতীয় ও তৃতীয়বর্ষের ছাত্ররা প্রথমবর্ষের ছাত্রদের দিয়ে র‌্যাগিংয়ের নামে বিভিন্ন শারীরিককসরত, কাপড় ধোয়ানোসহ অনেক কাজ করায়। এ ঘটনায় ইনস্টিটিউটের অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ করে আফিস। নির্যাতনের অভিযোগ করায় গত বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে বড় ভাই খ্যত রিয়াজুল, গোলাম আজম, আলিফসহ অনেকে তাকে ধরে নিয়ে ইনস্টিটিউটের ছাত্রাবাসের পুরাতন ভবনে রাত ৯টা থেকে ভোর ৪টা পর্যন্ত নির্যাতন করে।

নির্যাতনের বর্বরতার বর্ণনা দিয়ে আসিফ আরও জানায়, কথিত বড় ভাই খ্যাতরা তাকে বাথরুমের পানি পান করানোসহ ইলেকট্রিক শক দিয়ে নির্যাতন চালায়। এই খবর পেয়ে ঘটনাস্থল থেকে আফিফকে উদ্ধার করে বন্দর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শামীম। শুক্রবার (২২ নভেম্বর) ভোরে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হয়েছে।

এ ঘটনায় আহত ছাত্র আসিফের বাবা খুলনা থেকে নারায়ণগঞ্জ এসে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মেরিন ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী শরীফা সুলতানা বলেন, খবর পেয়ে রাতেই আমি ঘটনাস্থলে এসে ওই ছাত্রকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছি। এ ঘটনায় সিনিয়র ইন্সট্রাক্টর তাকিউদ্দিন সানিকে প্রধান করে নয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে দুপুরে অভিযুক্ত ছাত্ররা অধ্যক্ষের কার্যালয় ঘেরাও করে আহত ছাত্রের সঙ্গে মিলিয়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেছে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, এ বিষয়ে নির্যাতিত ছাত্রের বাবার লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাতে বিদ্যুৎ না থাকায় ঠিকমতো প্রস্ততি নিতে পারছে না এসএসসি …
  • ১৯ এপ্রিল ২০২৬
এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার
  • ১৯ এপ্রিল ২০২৬
ফেসবুকে মতপ্রকাশের জেরে তুলে নেওয়া রাষ্ট্রীয় ফ্যাসিবাদের পু…
  • ১৯ এপ্রিল ২০২৬
শেষ বৈঠকের ছবি দিয়ে আপ বাংলাদেশকে বিদায় জানালেন রাফে
  • ১৯ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ও চীনের মধ্যে কৃষি প্রযুক্তি, শিল্প উন্নয়ন ও দক্ষত…
  • ১৯ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম বাড়ানোয় জামায়াতের আমিরের ক্ষোভ
  • ১৮ এপ্রিল ২০২৬