পিকআপভ্যানে গরু তোলায় ভারতে ২ জনকে পিটিয়ে হত্যা

২২ নভেম্বর ২০১৯, ১২:১৯ PM

ভারতে পিকআপভ্যানে করে গরু নিয়ে যাওয়ার সময় দুইজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোরে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহারে এ ঘটনা ঘটে। ভারতীয় গণমাধ্যম এই সময় জানিয়েছে, নিহতদের মধ্যে রবিউল ইসলাম নামে একজনের বাড়ি কোচবিহারের দিনহাটার ওকলাবাড়িতে। নিহত অপরজন প্রকাশ দাসের বাড়ি একই জেলার মাথাভাঙা শহরে।

কোচবিহারের পুলিশ সুপার সন্তোষ নিম্বালকর জানান,  একটি পিকআপ ভ্যানে করে ওই দুজন গরু নিয়ে যাচ্ছিলেন। এসময় পিকআপটি আটক করে ‘গরু চোর’ সন্দেহে তাদেরকে গণপিটুনি দেয় স্থানীয়রা। পরে হাসপাতালে নেয়ার পর দুজনেরই মৃত্যু হয়। গণপিটুনির ঘটনায় ইতিমধ্যে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

প্রসঙ্গত ভারতে হিন্দুত্ববাদী ভারতীয় জনতা পার্টি-বিজেপি ক্ষমতায় আসার পর গরু নিয়ে গণপিটুনিতে হত্যার ঘটনা বেড়েছে। এসব ঘটনায় নিহতদের প্রায় সবাই সংখ্যালঘু মুসলিম।

 

ট্যাগ: ভারত
কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ৩ ইউ…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা না নেওয়ায় পুলিশের বির…
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬
চারদিন ধরে নিখোঁজ আমেরিকার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া নোবিপ্রবির …
  • ২১ এপ্রিল ২০২৬
সুইপারের মা-হারা কনের বিয়েতে গাজীপুরের ডিসি, প্রশংসার বন্যা
  • ২১ এপ্রিল ২০২৬