বখাটের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন বাবা-মেয়ে

২২ নভেম্বর ২০১৯, ০৮:৪৭ AM

বখাটের ভয়ে জেএসসি পরীক্ষার্থী মেয়েকে নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন এক বাবা। ভোলার তজুমদ্দিনের ওই বাবা-মেয়ে ২২ দিন ধরে এদিক-ওদিক ছুটছেন। এদিকে, ওই ছাত্রীকে বাড়িতে না পেয়ে তার স্বজনদের দফায় দফায় হামলা ও মারধর করেছে বখাটে এবং তার সহযোগীরা। হামলায় মো. মঞ্জু (২৪) নামে ওই ছাত্রীর চাচা আহত হয়ে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

ওই ছাত্রী উপজেলার চাঁদপুর ইউনিয়নের কাজিকান্দি গ্রামের রাজমিস্ত্রী আ. মতিনের মেয়ে ও তজুমদ্দিন ফজিলাতুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী। বখাটে রাকিবও (২২) একই গ্রামের মো. সেলিমের ছেলে।

এ ঘটনায় তজুমদ্দিন থানা পুলিশের ভূমিকা নিয়ে জনমনে বিভিন্ন প্রশ্নের দানা বেধেছে। ঘটনার ২২ দিনেও পুলিশ বখাটে রাকিবকে গ্রেফতার করেনি।

ওই ছাত্রীর বাবা আ. মতিন জানান, গত দুই মাস ধরে বখাটে রাকিব মেয়েকে স্কুল যাওয়া-আসার পথে উত্যক্ত করছে। বিষয়টি বখাটে রাকিবের অভিভাবকে জানালে কোনো লাভ হয়নি। পরে গত ৩০ অক্টোবর তজুমদ্দিন থানায় একটি লিখিত অভিযোগ করি। এতে রাকিব ক্ষিপ্ত হয়ে বাড়িতে গিয়ে আমাকে, আমার বাবা রুহুল আমিন, বোন জ্যোসনা, ভাই সেলিম ও মঞ্জুকে পিটিয়ে আহত করে জোর করে মেয়েকে তুলে নিয়ে বিয়ের চেষ্টা করে। এ ঘটনায় ৩১ অক্টোবর আমি ও আমার স্ত্রী মেয়েকে নিয়ে পালিয়ে তজুমদ্দিন বাজার এলাকায় একটি বাড়িতে আশ্রয় নেই। পরে সেখান থেকে মেয়ে জেএসসি পরীক্ষায় অংশ নেয়।

তিনি আরও জানান, বাড়ি থেকে পালিয়ে যাওয়ার খবরে বখাটে রাকিব প্রতিনিয়ত আমাদের স্বজনকে তার হাতে মেয়েকে তুলে দিতে হুমকী দিচ্ছে। বুধবার (২০ নভেম্বর) রাতেও রাকিব দলবলসহ আমার বাড়িতে গিয়ে ছোট ভাই মঞ্জুরকে রড দিয়ে এলোপাতাড়ি মারধর করে।

স্থানীয় ইউপি সদস্য মো. ইসমাইল চৌধুরী জানান, আমি ওই ছেলের বাবাকে আগেই সতর্ক করেছি। কিন্তু শুনেনি।

তজুমদ্দিন থানার ওসি ফারুক আহম্মদ জানান, ছাত্রীর বাবা থানায় লিখিত অভিযোগ করেছে। কিন্তু আমরা ওই ছেলেকে খুঁজে পাইনি। তবে বুধবারের মারধরের ঘটনায় মহিউদ্দিন নামে এক যুবককে আটক করেছি।

 

১-১৮তম নিবন্ধনধারীদের জন্য পুনরায় সুপারিশ চাইল শিক্ষা মন্ত্…
  • ২৫ মার্চ ২০২৬
সিআইডি প্রধান হিসাবে মোসলেহ্ উদ্দিন আহমদের যোগদান
  • ২৫ মার্চ ২০২৬
পরীক্ষার্থীদের যাতায়াতে বাস ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎসহ একগুচ্ছ…
  • ২৫ মার্চ ২০২৬
এসএসসি নয়, শুধু এইচএসসির পরীক্ষা অভিন্ন প্রশ্নে নেওয়ার উদ্য…
  • ২৫ মার্চ ২০২৬
এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরের মধ্যে নেওয়ার পরিকল্পনা:…
  • ২৫ মার্চ ২০২৬
‘বউরে কত করে কইলাম তোমরা বাড়ি থাকো, আমি যাই’
  • ২৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence